
সাজ্জাদ ইয়াসির, পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( পবিপ্রবি) ২য় দিনের মত ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষকরা। তারা তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবে।
গত ১৭ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের কৃষি কুঞ্জে শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্ধারিত কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষক নজরুল ইসলাম মারধরের অভিযোগ করেন। এর প্রেক্ষিতে আজ সকালে শিক্ষার্থীরা ২য় দিনের বিক্ষোভ মিছিল করে। তারা কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করে জয় বাংলা চত্বরে এসে মিছিল শেষ করে। এসময় এ শিক্ষকের সম্মান প্রতিষ্ঠা আন্দোলনের মুখপাত্র রাকিব বলেন.,” আজকে আমাদের আন্দোলনের ২য় দিন। আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। আমরা আমাদের শিক্ষকদের সাথে একাগ্রতা প্রকাশ করছি। আমরা আমাদের শিক্ষকদের পাশে থেকে আন্দোলনকে আরও বেগমান করব। এবং পরে আমাদের বাকি কর্মসূচি ঘোষণা করব।
আজ সকাল থেকে শিক্ষকরা প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। এতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান মিয়া অভিযোগ করে বলেন, ” আজ ১১ টায় উপাচার্য এক সভা ডাকেন। এটা শিক্ষকদের সমস্যা এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিল।শুরুতে ভালো চললেও পরে ছাত্র ও শিক্ষকদের হেয় পন্ন করে। পরে তারা সে মিটিং থেকে উঠে আসে। তিনি অভিযোগ করে বলেন যে এক মহল উপাচার্যকে তার সিদ্ধান্ত নিতে দিসছে না। আমরা আমাদের সম্মানিত শিক্ষকের সুবিচার না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না।
আর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, ” এ আন্দোলন শুধু শিক্ষক শিক্ষার্থীদের না এ আন্দোলন পুরো বিশ্ববিদ্যালয়ের। এটা অনেক বড় অন্যায় এ জন্য ছাত্রসহ মাঠে নেমেছে। তারা মনে করেন এ আন্দোলন সফল হলেই তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরে পাবে।