
জিকে রউফ, স্টাফ রিপোর্টার
পঞ্চগড় জেলার বোদা থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মাদ্রাসা পড়ুয়া ১২ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার নামীয় ও পলাতক একমাত্র আসামী বিটুল ঢাকা মহানগীরর মিরপুর থানার বড়বাগ এলাকা হতে গ্রেফতার।*
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এবং র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের চৌকস আভিযানিক দল কর্তৃক সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার বোদা থানার মামলার পলাতক আসামীকে ঢাকা মহানগীরর মিরপুর মডেল থানাধীন বড়বাগ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী বিটুল (২৮) থানা-বোদা, জেলা-পঞ্চগড় গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, উক্ত ধর্ষনের মামলাটি স্যোশাল মিডিয়া ও গণ মাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলে ও চাঞ্চল্য সৃষ্টি করে। গ্রেফতারকৃত আসামী ইতিপূর্বেও এমন একাধিক ঘটনার সাথে জড়িত ছিল বলে জানা যায়। এমতাবস্থায়, সংবাদ মাধ্যম কর্মীরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়টি প্রচার করলে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে, আসামী বিটুল কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ৩১ জুলাই ২০২৪ আনুমানিক ১৭.১৫ ঘটিকায় আসামী বিটুলকে উল্লেখিত স্থান হতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামী ঘটনার কথা স্বীকার করেন। ধৃত আসামীকে পঞ্চগড় জেলার বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।