
ইবি সংবাদদাতা:
লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা মারা গেছেন । শনিবার (২১ জুন) রাত ১টায় ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শান্তার পরিবারের সাথে আমার কথা হয়েছে। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা তার অকাল মৃত্যুতে শোকাহত। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
জানা গেছে, শান্তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন করা হয়। তবে এরপর আর তার জ্ঞান ফেরেনি।