
প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া চৌরাস্তা বটতলা থেকে ২ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৫ টায় আটক করা হয় তাদের। আটককৃত দুজন উপজেলার পাচুড়িয়া উত্তর পাড়া গ্রামের ওলিয়ার রহমান শেখের ছেলে, মোঃ হাসিব শেখ (২৯) ওরফের (সম্রাট) ও একই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে, জুয়েল মোল্লা (৩০)
মাদক মুক্ত নড়াইল জেলা গড়তে নড়াইল জেলা পুলিশ সুপার মুহা: মেহেদী হাসান এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায়, এসআই মামুন এর পরিচালনায় এএসআই মিকাইল, ও এএসআই বাচ্চু শেখ এর বিশেষ অভিযান পরিচালনা করে লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের উঃ পাড়ার ওলিয়ার রহমানের ছেলে হাসিব শেখ (সম্রাট) (২৯) ও একই গ্ৰামের সরোয়ার মোল্লার ছেলে জুয়েল মোল্লা (৩০) কে গত ২ জুলাই মঙ্গলবার বিকাল ৫,২৫ মিনিটের সময় দিঘলিয়া চৌরাস্তা থেকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন এবং তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। পরবর্তীতে আসামীদের নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।