
লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় আসন্ন জন্মাষ্টমী উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন শনিবার সকাল ১১ টায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শ্রী পলাশ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ- বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি শ্রী অরুপ রতন চক্রবর্তী। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শ্রীনিবাস দাশ সাগর। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ ধর,সহসাধারণ সম্পাদক তাপস কুমার দে,সহসাধারণ সম্পাদক পুলক চৌধুরী,সংগঠনের লোহাগাড়া উপজেলা কমিটির উপদেষ্টা মাষ্টার সুনীল কুমার চৌধুরী বিএসসি,উপদেষ্টা অধ্যাপক স্বপন কুমার চৌধুরী,উপদেষ্টা মাস্টার সুজিত পাল,উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ,উপদেষ্টা শিবু রঞ্জন পাল,উপদেষ্টা শিক্ষক অনুপ কুমার দাশ,উপদেষ্টা ডাঃ রিটন দাশ,উপদেষ্টা মাষ্টার রিটন বিশ্বাস,উপদেষ্টা উজ্বল মজুমদার বাবলা, উপদেষ্টা শিক্ষক সুমন মজুমদার হিরু ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ প্রমূখ। জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ সুকুমার নাথ,সহ-সভাপতি মাষ্টার রাজিব দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য,সহসাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ,অর্থ সম্পাদক মধু কান্তি দাশ,হিসাব নিরিক্ষক শিক্ষক বাবলু কান্তি হাজারী,সাংগঠনিক সম্পাদক শিক্ষক বাপ্পা দাশ,দপ্তর সম্পাদক প্রদীপ শীল, সাংস্কৃতিক সম্পাদক অজিত চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য ডা: রাজিব রুদ্র, কার্যনির্বাহী সদস্য রণি দাশ,আমিরাবাদ ইউনিয়ন কমিটির সভাপতি শিক্ষক তারজন পাল,চরম্বা ইউনিয়ন কমিটির সভাপতি শিক্ষক বিশ্বজিত চৌধুরী, পদুয়া ইউনিয়ন কমিটির সভাপতি মিশন দাশ,আধুনগর ইউনিয়ন কমিটির সভাপতি রুপম দত্ত,চুনতি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ দাশ,কলাউজান ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পুলক মজুমদার,পদুয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রিপন দাশ,লোহাগাড়া সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক খোকন শীল ও আমিরাবাদ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রবি দাশ প্রমূখ। এসময় সংগঠনের উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।