
লৌহজং প্রতিনিধি মুন্সিগঞ্জ
গত ২ ডিসেম্বর শনিবার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানার তাহমিনা একটি সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে বেজগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন তালুকদার গত ৩ ডিসেম্বর রবিবার একটি প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন। এড. সোহানা তাহমিনা সংবাদ সম্মেলনে সাংবাদিক জাহিদ হাসান এর নাম উল্লেখ করে বলেছেন মোজাম্মেল তালুকদার তাকে হুমকির দিয়েছেন । কিন্তু মোজাম্মেল হোসেন মোঃ জাহিদ হাসান এর হুমকির কথা অস্বীকার করে এবং মোঃ জাহিদ হাসান এর নামে প্রমাণ বিহীন মিথ্যা অভিযোগ করে বলেন মোঃ জাহিদ হাসান সাংবাদিকের কার্ড ব্যবহার করেন। তার সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন একটি বিচারের জন্য তাকে কয়েবার নোটিশ করেছি উপস্থিত হওয়ার জন্য কিন্তু সে আসেনি। এই সব বক্তব্য গুলো সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়। এই বিষয়ের সত্যতা খুজে বের করার জন্য একটি অনুসন্ধান চালিয়েছেন উপজেলার সাংবাদিকবৃন্দ । এছাড়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল তালুকদার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেছেন সাংবাদিক কার্ড ব্যবহার করছে। মানে জাহিদ হাসান সাংবাদিক না। একজন সাংবাদিক কে তার পরিচয় অস্বীকার করা সম্পূর্ণ বেআইনি কাজ। এ বিষয়ে মানবতার কন্ঠে সম্পাদক আফরোজা তালুকদারের সাথে কথা হলে তিনি বলেন, সাংবাদিক জাহিদ হাসান যে সাংবাদিক না, একথা বেজগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কিভাবে জানলেন, তিনি কি সম্পাদকের সাথে কথা বলে যাচাই-বাছাই করেছেন, যাচাই-বাছাই না করে এত বড় মিথ্যাচার করা, একজন সাংবাদিকের পরিচয় অস্বীকার করা অবশ্যই বেআইনি কাজ যা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে সাংবাদিক মোঃ জাহিদ হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন। আমি সাংবাদিকতা করি সমাজের সত্য তুলে ধরার জন্য। আমার নামে এই মিথ্যা বানোয়াট কথা বলে আমার সম্মান ক্ষুন্ন করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।