
চুয়াডাঙ্গা প্রতিনিধি
“শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৫ অক্টোবর, ২০২৪ তারিখ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।