মোঃ সাহান আলী
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
শিবগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল। বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত হলেও দীর্ঘ দিন সুনামের সহিত প্রতিষ্ঠানটি থেকে অসংখ্য মেধাবী ছাত্র ছাত্রী সরকারী ভিত্তিক ট্যালেন্টপুলে বৃত্তি সহ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হচ্ছে প্রতি বছর। এবং ভবিষ্যতে আরও উন্নত গতিশীল সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায়।
প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেও শতভাগ সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি।৩০জন শিক্ষার্থীর মধ্যে ২১জন গোল্ডেন এ প্লাস, আর ৯জন এ গ্রেট অর্জন করে শীর্ষে আবস্থান করছে। ৩২ জন শিক্ষক নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী সংখ্যা ১হাজার জন।
প্রতিষ্ঠানের পরিচালক শাহিনুর ইসলাম সাথে কথা বললে তিনি বলেন, আমার প্রতিষ্ঠান গ্রামীণ এলাকায় অবস্থিত হলেও আমরা শিক্ষকরা মনোরম পরিবেশে মনোযোগের সহিত শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। এর ফলশ্রুতিতে আমরা ভালো রেজাল্ট বরাবরই পেয়ে আসছি। ভবিষ্যতে আরও উন্নত সৃজনশীল শিক্ষার মাধ্যমে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
