
শ্রদ্ধা ও সম্মানের সাথে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে একুশে ফেব্রুয়ারি উদযাপন।
২১ ফেব্রুয়ারি ২০২৫মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ইনস্টিটিউটের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অধ্যক্ষসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে এই কর্মসূচিতে অংশ নেন।
এরপর একুশে ফেব্রুয়ারির তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে অধ্যক্ষ, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও এর গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তারা বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবের দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই চেতনা ধরে রাখতে হবে এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে হবে।”
দিনব্যাপী এ আয়োজনে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও তারা ভাষা আন্দোলনের চেতনাকে ধরে রাখতে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।
জাহিদুল ইসলাম