
কোটালীপাড়া (গোপালগঞ্জ)। প্রতিনিধি
সংগঠনের নামে একাধিক জায়গা থেকে টাকা এনে আত্মসাৎ, জমাকৃত অর্থ লোপাট ও অতি গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে প্রচার করায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দৈনিক কালবেলা ও নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি রনি আহমেদ ও দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি হোসেন আলী রানার নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রনি আহমেদ কোটালীপাড়া উপজেলার গচাপাড়া পূর্বপাড়ার আলতাফ হোসেন খান এর ছেলে এবং হোসেন আলী গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী ঘোড়াদারির আলমগীর হোসেন মল্লিক এর ছেলে।
গত বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সরজমিনে বাদীর কাছে জানতে চাইলে তিনি বলেন গত বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেছি । কিন্তু আসামি এখনো আইনের আওতায় আসেনি। অন্যদিকে আসামিরা আনন্দ ফুর্তির জন্য সেন্ট মার্টিনে আনন্দের দিন কাটাচ্ছে। বিষয়টি আমাদের সংগঠনের সদস্যদের মনে দুঃখজনক এবং কৌতূহলের জাল বেধেছে।
বাদী আরো বলেন মামলার ব্যাপারে জানতে আজ সোমবার কোটালীপাড়া থানায় যাই। থানা থেকে মামলার তদন্ত অফিসার এস আই শামীম মাহাবুব এর কাছে জানতে চাইলে তিনি বলেন মামলার তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ফজর আলী সিকদার বলেন, দীর্ঘদিন যাবত তাদের অস্বাভাবিক আচার আচরণ ও অর্থ আত্মসাৎ করছে, গঠনতন্ত্র মতে যার অধিকাংশই সুস্পষ্ট ক্লাব বিরোধী কর্মকান্ড হিসেবে পরিগনিত। তাছাড়া সাংবাদিক হিসেবে নানা নৈতিক পদস্খলন জনিত ঘটনার অবতারণাও করেছেন তানরা। এমতাবস্থায় গত ৫ জানুয়ারি কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাব থেকে রনি আহমেদ ও হোসেন আলী রানার বিভিন্ন প্রতারণা ও ভারসাম্যহীন কর্মকাণ্ডের জন্য প্রেসক্লাবের নির্বাহী কমিটির পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। অন্তত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বহিষ্কার করার পরেও তারা বিভিন্ন স্থান থেকে সংগঠনের নামে টাকা আদায়ে জড়িত। যা সংগঠনের অন্য সদস্যরা কেউ জানেন না।
কোষাধক্ষ্য সাব্বির বিন সুলতান বলেনন বিষয়টি খুব দুঃখজনক। সংগঠনে টাকা জমা না রেখে তারা আনন্দ উল্লাসে বেড়াচ্ছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের কাছে মুঠোফোনে জানতে চাইলে, তিনি বলেন মামলাটি আইনি প্রক্রিয়ায় চলমান রয়েছে।
