ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বড়তাকিয়া সমমনা সংঘ’র নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
৪ আগষ্ট ২০২৩ ইং (শুক্রবার) ক্লাবের কার্যালয়ে সংগঠনের সর্বোচ্চ পরিষদের মহাসচিব এস. এম. সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সর্বোচ্চ পরিষদের সদস্য গোল মোহাম্মদ, সর্বোচ্চ পরিষদের সদস্য ও সাবেক সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, সর্বোচ্চ পরিষদের সদস্য নুরুল ইসলাম ইরান, সদস্য এম এস হোসাইন সবুজ, আজীবন সদস্য মীর সাইফুদ্দিন শাহীন, সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন বাবুল, সাইমুন, হারুন, মুরাদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মিরসরাই উপজেলার সভাপতি মহসিন প্রমুখ।
আলোচনা শেষে আগামী এক বছরের জন্য সোহরাব হোসেন টুটুলকে সভাপতি ও মোঃ ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
