
ঝালকাঠি প্রতিনিধিঃ দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের আলো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. নাঈম হাসান ঈমন এর জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) সন্ধ্যায় রাজাপুর প্রেসক্লাব হলরুমে অনাড়ম্বর পরিবেশে কেক কেটে জন্ম উৎসব পালন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাগোনিউজ২৪ডটকম, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সদস্য আবু সায়েম আকন, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির, মো. আবুল হাসান, জাবির আল রাসেল, রাজাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি, রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তৌহিদুর রহমান খান তামান, মাহিন খান রোমান, আব্দুল কাইয়ুম, মো. তামিমসহ শুভাকাংখী ও সুধীজন উপস্থিত ছিলেন।