চট্টগ্রাম সংবাদদাতা
অদ্য ৩০/০৮/২০২৩ খ্রিঃ চট্টগ্রাম মহানগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন্সে সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের ৮ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার ও সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম ( বার) । এসময় তিনি স্কুলের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং স্কুলের মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আব্দুল ওয়ারীশ মহোদয় এবং সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জাহাঙ্গীর আলম মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
