
সুলতান মাহমুদ
সিরাজগঞ্জ প্রতিনিধি
শনিবার ৯ মার্চ সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। বিকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ফলাফল সংগ্রহ ও ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ এর মোহাম্মদ শহিদুল ইসলাম। বেসরকারিভাবে জীপ গাড়ি প্রতীকের শামীম তালুকদার লাবু কে বিজয়ী ঘোষনা করেন। ইভিএম এর মাধ্যমে জেলার মোট ৭টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদ, ৮৩ টি ইউনিয়নের মোট ১১৯৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতিকে ৫০৬ ভোট পান।
উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন সম্পূর্ণ করেন।