
মোঃ কামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি,
সুরমা হাট নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়
৭ নং আমজানখোর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও তারানজুবাড়ী জাগরণী যুব সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান আলীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নের সুরমা হাট নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মাদ্রাসায় সোমবার বাদ আসর এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার দোয়া মাহফিলে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রত্নাই বগুলাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক
মোঃজসীম উদ্দিন ,অত্র মসজিদে সাধারণ সম্পাদক
মোঃ আব্দুল রাজ্জাক
সুরমা হাট নুরানী হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহাআলম সহ অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন
উক্ত অনুষ্ঠানে অতিথি ও স্থানীয় এলাকাবাসীসহ সুরমা হাট নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন
এর আগে ঐ মাদ্রাসা আলহাজ্ব মোঃ শাহাজাহান আলী
পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন
আলহাজ্ব মোঃ শাহজাহান আলী,ক্রিয়া,বিনোদন, মসজিদ, মাদরাসা,মন্দির সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরত্বপূর্ণ অবদান রাখেন।