
নেয়ামুল হক রনি
স্টাফ রিপোর্টার।(উজিরপুর,বরিশাল)
বরিশালের উজিরপুর উপজেলায় সেচ ব্লকের ট্যাংক থেকে করিম জমাদ্দার নামে অবসরপ্রাপ্ত সোনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় এলাকার একটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত করিম জমাদ্দার ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পীরের পাড় এলাকার মৃত মানিক জমাদ্দারের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, চাকরি থেকে অবসরের পরে করিম জমাদ্দার কৃষিকাজ করতেন। সকাল থেকে ইরি ক্ষেতে কাজ করছিলেন তিনি। দুপুরের দিকে স্থানীয়রা পানির সেচ ব্লকের ট্যাংকের মধ্যে করিমকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
উজিরপুর মডেল থানার ওসি আরো বলেন, করিমের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। ধারণা করা হচ্ছে, পানি সেচের ট্যাংক দেখতে গিয়ে সেখানে পড়ে মারা গেছেন তিনি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।