
টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে মাঠে নেমেছে নৌবাহিনী।এরই মধ্যে এ বাহিনী পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়।’
পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনীর সদস্যরা।
শনিবার (২০ এপ্রিল) দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
ঐ দিন দ্বীপের প্রায় এক হাজার রোগীর মধ্যে ২৩ হাজার ৭১৭ ইউনিট ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী।
জাহাজের নৌ-সদস্যরা দ্বীপটিতে সুসজ্জিত দলে বিভক্ত হয়ে উত্তর-পূর্ব সৈকত থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। পরিচ্ছন্নতা অভিযানে আনুমানিক ৩০০ কেজি বর্জ্য সংগ্রহ করেন।
সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় নৌবাহিনী মাঠে