
মো নাজিউল্লাহ ভূইয়া,
কেরানীগঞ্জ,ঢাকা
বিদায়—শুধু একটি শব্দ নয়, এক অনুভূতির নাম।
স্মৃতির পাতায় গেঁথে থাকা বন্ধুত্ব, ক্যান্টিনের আড্ডা, শ্রেণিকক্ষের মধুর বকাঝকা, কিংবা করিডোরে নিরব চোখে তাকিয়ে থাকা কারও মুগ্ধতা—সবই যেন একসাথে চোখের সামনে নেমে আসে বিদায়ের মুহূর্তে।
নয়াবাজার কলেজে এবার সেই বিদায়ের মঞ্চটি সাজানো হয়েছিল অনন্য রূপে।এইচএসসি ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে যেন এক আবেগের প্লাবন বয়ে যায় কলেজের মাঠজুড়ে।আয়োজকেরা বলছেন—কলেজের ইতিহাসে এত বড় আর বর্ণাঢ্য আয়োজন এর আগে আর কখনো দেখা যায়নি।
কলেজের প্রাঙ্গণ সাজানো হয়েছিল ফুল, ফেস্টুন আর রঙিন আলোয়।সকালের রোদে ঝলমলিয়ে উঠেছিল ছাত্রছাত্রীদের মুখ, আর সকালের বাতাসে ভেসে বেড়াচ্ছিল মুগ্ধতার আবেশ।পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।উক্ত অনুসঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জাকারিয়া হাবিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন ভাষণ দেন। যেখানে উঠে আসে তাঁর বাবা আলহাজ্ব আমান উল্লাহ আমান এর উপদেশ :“Struggle for your existence”—নিজেকে টিকিয়ে রাখার জন্য লড়াই করো। এছাড়া তিনি আরও বলেন, ,আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বেকার যুবকদের বেকার ভাতা প্রদান করা হবে। যেসব বেকাররা শিক্ষা জীবন শেষ করবে তারা চাকুরিতে প্রবেশ করার আগে এক বছর পর্যন্ত সরকারের পক্ষ থেকে ভাতা পাবে। গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠন করা হবে। ”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের অধ্যক্ষ মালেক মিয়া তাঁর আবেগঘন বক্তব্যে বলেন,
“এই বিদায় কেবল আনুষ্ঠানিকতা নয়—এটি জীবন নামক দীর্ঘ যাত্রার প্রথম বড় বাঁক। তোমাদের সফলতা আমাদের গর্ব হবে।”
এরপর একে একে মঞ্চ মাতিয়ে তোলে কলেজটির সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা।
গান, আবৃত্তি, নাচ, আর নাটকের ছন্দে যেন কলেজ প্রাঙ্গণ জেগে ওঠে প্রাণে।
অনুষ্ঠানের শেষ পর্বে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।পরে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবায়েদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।
ব্যবসায় শিক্ষা বিভাগের বিদায়ী শিক্ষার্থী রোহানা জানান,শিক্ষার্থীদের পক্ষ থেকে এক শিক্ষার্থী বলেন, “নয়াবাজার কলেজ আমাদের শুধু পাঠশালা নয়, ছিল পরিবার। এখানকার প্রতিটি মুহূর্ত, প্রতিটি মুখ আজীবন হৃদয়ে গেঁথে থাকবে। আমরা বিদায় নিচ্ছি বটে, কিন্তু এই কলেজের স্মৃতি থাকবে আমাদের পথচলার পাথেয়।”
উক্ত অনুস্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার জাকারিয়া মোল্লা,শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহসিন মন্টু,
সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান,কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি হাজি মো শামিম,দপ্তর সম্পাদক জানে আলম সুমন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাবেক জিয়া পরিসদের সভাপতি আব্দুল মতিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং এলাকার সুধী জন।