
ফরিদপুর জেলা প্রতিনিধি:
আনন্দ চন্দ্র পাল
দেশব্যাপী বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা যুবদল।
আজ মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কে এম জাফর ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ঢাকা খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দ হরতালের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও এই নির্বাচন বাতিল বিরোধী স্লোগান দিতে থাকে। মিছিলে যুব দল ছাত্রদল ও বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।