
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁও জেলা হরিপুর থানাধীন ১নং গেদুড়া ইউপির আটঘরিয়া গ্রামে গেদুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিন পশ্চিমে জাম গাছের পাশে ওৎ পেতে থাকে হরিপুর থানা পুলিশ একটি পুলিশের চৌকস দল। ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নির্দেশনায় গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশের একটি চৌকস দলটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবৈধ ভাবে মাদকদ্রব্য বহনকালে ২৫ (পচিশ) বোতল ফেন্সিডিল রাত ২১,৩০ মিনিটে ( ১)মোঃ কাজল আক্তার ওরফে ককটেল (১৮), পিতা-মোঃ জমশেদ চৌধুরী,(২)মোঃ সোহাগ (১৯)পিতা-মোঃ খায়রুল ইসলাম ,উভয়ের সাং-মারাধর (দক্ষিনতলা) ,উপজেলা :- হরিপুর, জেলা:-ঠাকুরগাঁও কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় হরিপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।মামলা নং-২১, তাং-২০/১১/২০২৩ ইং, ধারা-৩৬(১) সারণির ১৪(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,২০১৮।
হরিপুর থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে কোর্টে সোর্পদ করা হবে।