
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হলো হাটহাজারী উপজেলার অন্যতম সেরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুলতান নশরত শাহ নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার ছবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ জানুয়ারী সকাল ৯ টায় মাদ্রাসার সেমিনার কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতি করেন মাদ্রাসার সুপার হযরত মাওলানা মুহাম্মদ জাবেদ হোসাইন,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নুরুল আমিন। তিনি এসময় ৩০৬ জন শিক্ষার্থীকে কুরআনের প্রথম সবক প্রদান করেন। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, কুরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম আর হাদিস শরিফ রসূলে পাকের বানী।সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব ও হাদীসের পাক। নূরানী মাদ্রাসা সমূহে অবিরাম তিলাওয়াত,হাদীস ও মাসআলা ফলশ্রুতিতেই এখনো সমাজে রহমত,বরকত জারি রয়েছে। তাই সুন্নি নূরানী মাদ্রাসা এ প্রতিষ্ঠান এলাকাবাসীর জন্য আল্লাহর তাআলার বড় নিয়ামত। এ নিয়ামতের যথাযথ শুরিয়া আদায় করতে হবে। তিনি আরও বলেনন,মাদ্রাসার তালেেবএলম আল্লাহ পাকের বিশেষ রহমত এবং বিরল প্রতিভার অধিকারী। তাই তারা আল্লাহ পাকের কালাম ও হাদীসের আমানত বক্ষে ধারণ করার তাওফিক লাভ করেন।নূরানী মাদ্রাসা গুলো এমনই শিক্ষার্থী তৈরির অবারিত প্রয়াস চালিয়ে যাচ্ছে। কুরআন- সুন্নাহর এ শিক্ষা ধারার একনিষ্ঠ সহযোগী হওয়া আমাদের ঈমানী কর্তব্য। অতিথী ও অভিভাবক কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত হাদিস শরিফ, জরুরী দুয়া মাসায়েল লেকা-পড়ার মানসহ সার্বিক ব্যাবস্থাপনা দেখে অনুভূতি হন। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ৯ বছর পূর্ণ করে ১০ম বছরে পদার্পণ করেছে। এসমকালে প্রতিষ্ঠানটি বৃহত্তর এলাকার কোমলমতি শিশুদের মাঝে সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যদিয়ে আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এতিম-মিসকিন শিক্ষার্থীদেরও যথাসাধ্য শিক্ষা প্রদান করছে। মাদরাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে দেশপ্রেমিক, যোগ্য নাগরিক ও দ্বায়ী ইলাল্লাহ গড়ে তোলার অভিপ্রায়ে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে সহযোগিতার হাত প্রাসারিত করা ইসলাম অনুরাগীদের ঈমানী কর্তব্য।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হাজি মোহাম্মদ নুরুল আলম কোম্পানি, প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এসে এমন নাঈম আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আবু তাহের,মাওলানা শফিউল আলম,মহিম উদ্দিন,নাঈম উদ্দিন,মানছুর আহম্মেদ, রিদুয়ানুল ইসলাম,মোহাম্মদ জোনাইদ, আব্দুর রহমান,মুহাম্মদ জাহেদ প্রমূখ। পরে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুসলিম উম্মাহ সহ দেশ-জাতীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।