
হাবিপ্রবি প্রতিনিধিঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারন শিক্ষার্থীরা ৷ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্কিত বক্তব্যের কারনে এমন দাবি তুলেছেন শিক্ষার্থীরা ৷
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ও ঢাকা দিনাজপুর মহাসড়কে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে শেষ হয় ৷ এ সময় তারা স্লোগান দিতে থাকে ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না চুপ্পুদের ঠিকানা এই বাংলায় হবে না। স্বৈরাচারের দালালেরা হুশিয়ার সাবধান।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা ৷ এ সময় একজন শিক্ষার্থী বলেন ,যে প্রধানমন্ত্রী রাতের ভোটে নির্বাচিত হয়েছে সে পদত্যাগ পত্র দিলেই কি আর না দিলেই কি তাতে আমাদের কিছু যায় আসে না ৷ আমরা এই খুনি হাসিনার বিপক্ষে আজীবন লড়াই করে যাবো তাকে কোনো ভাবেই দেশের মাটিতে ঠুকতে দিব না ৷ যারা এই খুনি হাসিনার হয়ে দালালী করবে তাদের কে আমরা ছেড়ে দিবো না ইনশাআল্লাহ ৷ আমরা আমাদের ভাইদের রক্তের বিনিময়ে নতুন দেশ পেয়েছি এখানে খুনিদের দোসর দের জায়গা হবে না ৷
উল্লেখ্য মিছিলে প্রায় শতাধিক সাধারন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন ৷