
হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কেমিক্যাল সোসাইটি হাবিপ্রবি কর্তৃক আয়োজিত কেমিস্ট্রি প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হয়েছে এমএস ওয়ারিয়র্স ।
মঙ্গলবার (৮ অক্টোবর ) বিকেল ৩ টায় তাজউদ্দীন আহমেদ হল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাইশ ব্যাচকে দুই – এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমএস ওয়ারিয়র্স ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ আল তাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো শামসুজ্জোহা।
এতে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো শামসুজ্জোহা বলেন, খেলার মধ্যে জয় পরাজয় থাকবেই তারপরও সবার অংশগ্রহনে সুন্দর এবং সফল টুর্নামেন্ট আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ।
প্রধান অতিথি হিসাবে অধ্যাপক ড. হাসান ফুয়াদ আল তাজ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মান উন্নয়নে বেশি কার্যকরী ভূমিকা রাখে এবং শিক্ষাকে ত্বরান্বিত করে। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীরিক চর্চা করা প্রয়োজন। উভয় দলের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায় বলেন, রসায়ন বিভাগ একাডেমিক পড়ালেখার পাশাপাশি খেলাধুলার দিক দিয়েও অনেক এগিয়ে । খেলাধুলা মনে আনন্দে যোগায় সাথে সাথে পড়ালেখার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই ধারা অব্যাহত রেখে রসায়ন বিভাগের নাম উজ্জ্বল করার জন্য সকলের প্রতি আহ্বান থাকলো ।
ফাইনাল খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য ।