
মাহমুদুল হাসান আপেল, হালুয়াঘাট প্রতিনিধি:
তারেক জিয়ার নির্দেশে ময়মনসিংহ ১ আসনের (হালুয়াঘাট- ধোবাউড়া) সাবেক এমপি উপদেষ্টা কমিটির সদস্য, জননেতা আফজাল এইচ.খানের তত্ত্বাবধানে আমতৈল ইউনিয়নের চকেরকান্দা, বিষমপুরের বিভিন্ন ওয়ার্ডের ২৫০ টি পরিবারে শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান ,সহ-সভাপতি মোহাম্মদ ফয়জুর রহমান। যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, বিএনপি নেতা আতাব উদ্দিন, ইউসুফ আলী, ডাঃ রুবেল ,খোকন মেম্বার, সামার ফকির, সাইদুল ফকির সহ ইউনিয়নের বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদলের সহ-সভাপতি ফজলুর রহমান বলেন” আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে, যে সকল স্থানে আমরা যেতে পারিনি আগামী কয়েক দিনের ভিতরে সে জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।