
হিলি প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে ও দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতি ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ শুক্রবার বিকাল ৫ টায় বাংলা হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে খালেদা জিয়া সুস্থ্যতা ও ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিতি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর পৌরসভা সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সংগঠনিত সম্পাদক কামাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহাদত হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক চঞ্চল আহম্মেদ, পৌর যুবদলেন যুগ্ম আহবায়ক কাউছার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, আসমান হোসেন বাবু সহ অনেকে ছিলেন।