
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সেবা সংস্থা।
বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন ও পরিচালক (প্রশাসন) মো. সাইদুর রহমান মল্লিক।
এ সময় সেবা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক আবু সাঈদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁর দায়িত্বকালীন সময়ে টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক অগ্রযাত্রায় সফলতা কামনা করেন সংস্থার কর্মকর্তারা।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক আবু সাঈদ সেবা সংস্থার পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সেবা সংস্থার সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।