- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
Author: admin
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেনি ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার সকাল থেকে দিনব্যাপি উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড.মোঃ আজিজুর রহমান মোল্যা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো,ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাশির উদ্দিন বাচ্ছু,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী, এ্যাড.আলম খান,মোঃ সফিউদ্দিন মোল্লা,সোনা মিয়া,দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য মোশারফ হোসেন মোল্লা,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জুবায়দুর…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বিপ্রবাড়ী এলাকায় আদালতের মামলা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখল ও মারপিটের অভিযোগ উঠেছে। মধুপুর উপজেলার বিপ্রবাড়ী এলাকায় মৃত মোনছের আলীর ছেলে জামাল উদ্দিনের জমি একই উপজেলার বিত্তিবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম গং জোর পূর্বক জমি দখলের চেষ্টা করছেন। এ জমির বিষয়ে জামাল উদ্দিন বাদী হয়ে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন। সোমবার সেই মামলার তারিখ অনুযায়ী জামাল উদ্দিন গং টাঙ্গাইল কোর্টে গেলে এ সুযোগে বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে বিবাদী শফিকুল গং সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর পুর্বক ঘর উঠাতে আসে। বাদীপক্ষ বাধা দিলে বিবাদীগন জামাল উদ্দিনের মেয়ে জায়েদা বেগম(…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এনামুল হক তালুকদার দিপু ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তিনি কিছুদিন যাবৎ ফুসফুসে ক্যান্সার জনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার (২১) জানুয়ারি রাত পৌনে দশটার দিকে মির্জাপুর কুমুদীনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৯)বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।এনামুল হক তালুকদার দিপু টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়ার এডভোকেট মৃত. তোজাম্মেল হক তালুকদারের মেঝ ছেলে। বুধবার বাদ জোহর মৌলভী বাড়ি মসজিদে মরহুমের জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মায়ানমার থেকে দেশে পাচারের সময় নাফনদী থেকে ৪ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এই সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, গোপন সংবাদে ভিত্তিতে চোরাকারবারিরা মিয়ানমার থেকে বাংলাদেশেশের টেকনাফের লেদা বিওপির বিআরএম-১১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপির দুটি পৃথক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের কাঁধে…
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের বাসাইলে ফোর ব্রাদার্স লিমিটেডকে প্রতি ৫ লিটারে ৩২০ মিলি লিটার ডিজেল কম দেয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভাম্রমান আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। জানা যায়,ডিজেল, পেট্রোল ও অকটেন জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে বাসাইল উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ডিজেল ইউনিটে প্রতি ৫ লিটারে ৩২০ মিলিলিটার কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনে ৪৬ ধারায় ফোর ব্রাদার্স লিমিটেডকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলা বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিন ব্যাপি তরুণ্য উৎসব পালিত হয়েছে । বুধবার ( ২২শে জানুয়ারি ) বিদ্যালয় মাঠে খেলাধুলা অনুষ্ঠিত হয়৷ অত্র প্রতিষ্ঠান প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও বিএনপি নেতা এনামুল হক এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল মানসুরুর রহমান, আকবর আলী, মোস্তফা গাজী, সাদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল সরদার, আশরাফ উদ্দীন বুলবুল,চান্দু সরদার, লাভলু সরদার, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু হিরা লালসহ অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবিভাবক, এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা মণ্ডলী। খেলাধুলা, চিত্র অংকন ,বিতর্ক প্রতিযোগিতা,সংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, কর্মশালা, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে পুরস্কার বিতরণেরমধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি সুব্রত কুমার বৈদ্যে।
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি আজ ২২ জানুয়ারি বুধবার সকাল ১০টায় হযরত শাহাজালাল বোখারী রহঃ মডেল মাদ্রাসার ছবক প্রদান অনুষ্টান সম্মানিত সুপার মাওলানা আবদুল মাবুদ তালুকদারের সঞ্চালনায় আলহাজ্ব মোহাম্মদ আলী (মোতাওয়াল্লী)’র সভাপতিত্বে ২০২৫ শিক্ষা বর্ষের সবক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নূরানী ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক – হযরত আল্লামা এম এ মান্নান মু.জি.আএতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-হযরত শাহজালাল বোখারী (রহ.) জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা সালেহ্ আহমদ আনসারী মু.জি.আ, ও অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম ইদরীস সু.জি.আ,হামিদিয়া হোসেনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা…
স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিলে খাস জমি উদ্ধার ও বেহাত হওয়া ব্যক্তি মালিকানা জমি প্রকৃত মালিককে বুঝিয়েদিতে কাজ শুরু করেছে মান্দা উপজেলা প্রশাসন। মঙ্গলবার ( ২১ জানুয়ারি) এ উপলক্ষে দুই দিন ব্যাপী বিল এলাকায় অস্থায়ীক্যাম্পে গণশুনানির আয়োজন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। গণশুনানির প্রথম দিনে অংশ নেয় ভাঁরশো ইউনিয়নের ৪টি মৌজার অন্তত আড়াই’জন কৃষক। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, কয়েকদিন ধরেই বিভিন্ন মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের গনশুনানির বিষয়টি জানানো হয়েছে। সে অনুযায়ী জমির প্রকৃত কাগজপত্র আছে এমন ব্যক্তি নিবন্ধনে অংশ নেন। এরপর নিবন্ধনকৃতব্যক্তিরা তাদের দাবীকৃত জমির পক্ষে বিপক্ষে তথ্যপ্রমান উপস্থাপন করেন। যাদের…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাত সদস্যের এই কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসককে আহবায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্য পদে আরো যে পাঁচজনের নাম রয়েছে তারা হলেন, ওসমান গনি (ক্রীড়া অনুরাগী), মানিক রায় (কোচ), মো. মামুন (রেফারী), দিবস তালুকদার (ক্রীড়া সাংবাদিক) এবং আরিফুর রহমান (ছাত্র প্রতিনিধি)। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত ৩৪,০৩,০০০০,০০৮,০৫,০২৮,২৮-১৬০ নম্বর স্মারকে কমিটি অনুমোদন পত্র পাঠানো হয়েছে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়য়ের সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার, যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব,…
আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে নগদ টাকা মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে সোমবার রাত দেড়টার সময় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বেল্লালের চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পরে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে নূর আলমের মুদি ও স্টেশনারী, শাহিনের মুদি ও মনোহরি, মো. ইমরানের অসিফা মেডিকেল হল, বেল্লালের চায়ের দোকান,…