Author: admin

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছেন নেছারাবাদ থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) নেছারাবাদ থানায় মেয়ের বাবা বাদী হয়ে এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে সিফাত হোসেন (২০), একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মারুফ (২৫) ও মোঃ ইমাম হোসেনের ছেলে হৃদয় (১৯)। জানা যায়, নেছারাবাদ উপজেলার গাজীপুর মৈশানী ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসা চলাকালীন সময়ে অপহরণ করার চেষ্টা চালায়। এসময়ে মাদ্রাসা ও স্থানীয় লোকজন বখাটেদের প্রতিরোধ করে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার…

Read More

জাবি প্রতিনিধি প্রায় তিন দশক পর গত বছর প্রকাশ্যে আসে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। প্রকাশ্যে আসার পর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ‘Aks Shibir, know Shibir’ শীর্ষক আয়োজন করেছেন তারা। আগামীকাল ২২ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে অনুষ্ঠিত হবে আয়োজনটি। এতে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। সংগঠনটির নেতাকর্মিরা জানিয়েছে, মূলত গত বছরের ১৬ ডিসেম্বর ৫৪ তম বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণে আসলেও একই অনুষ্ঠানে থাকবে ‘Ask Shibir, Know Shibir’ নামক একটি প্রশ্নোত্তর পর্ব। সেখানেও অন্যান্যদের সাথে উপস্থিত থাকবেন…

Read More

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি টোল আদায় বন্ধের দাবিতে ঢাকার কেরানীগঞ্জে যাত্রী কল্যাণ সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫০০ এর অধিক সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার খোলামোড়া লঞ্চঘাটের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ২৫ বছর ধরে টোল প্রদান করতে বাধ্য হওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। মো রতন নামের এক যাত্রী বলেন, “আমরা হাতে একটি ছোট ব্যাগ নিয়ে এলেও টোল দিতে হয়। কখনো টাকা কম থাকলে টোল কর্মীরা…

Read More

কয়রা(খুলনা)প্রতিনিধি :ফরহাদ হোসাইন কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২১ জানুয়ারী বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে ১৫৭ জন মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জিএম মাওলা বক্স উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রশিদ, ইউএনওর প্রতিনিধি আব্দুস সামাদ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ঢালী, এসএম গোলাম রব্বানী, সরদার মাহবুবুর রহমান, একেএম ফজলুল হক, লুৎফর রহমান, আব্দুল মজিদ মিস্ত্রি,নজরুল ইসলাম সানা সহ মুক্তিযোদ্ধার উপস্থিত ছিলেন , কয়রা প্রেসক্লাব সদস্য সচিব মোঃ কামাল হোসেন,বিএম আলামিন ইসলাম প্রমুখ,

Read More

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগমকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি খাইরুল ইসলাম তালহা, সদস্য রাশেদা সুলতানা রুবি, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক সাইদুল ইসলাম দিপু, সদস্য জাহাঙ্গীর…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে মুরগি ও মুরগির খাদ্য বিতরণ করা হয়। মঙ্গলবার (২১জানুয়ারী) সকাল ১০টায় প্রাণী সম্পদ অফিস চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ মুরগি ও মুরগির খাদ্যসহ উপকরণ বিতরণ করা হয়। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার জান্নাতুন ফেরদৌস এর সঞ্চালনায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা…

Read More

বিশেষ প্রতিনিধি : এসো দেশ বদলাই পৃশিবী বদলাই স্লোগানে পিরোজপুরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা স্ট্রেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় মিলিত হয়। র‌্যালী পরবর্তি তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শির্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলাউদ্দিন ভূঞা জনী এর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান।…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা ৮ নং বেতকাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মনোহরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় ঘোড়াবান্ধা চৌ রাস্তা বাজারে পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিফেজ সরকারের পরিচালনায় এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ প্রধান,বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান আলী…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে যোগ দিতে ৪ দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম জুরিখ। এর আগে, সোমবার (২০ জানুয়ারি) রাত ১টায় অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৪ দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এক দোকানিকে ১লক্ষ টাকা জরিমানা এবং অন্য একটি দোকান বন্ধ করে দেন। ঢাকা থেকে আগত স্বামী স্ত্রী ইলেক্ট্রিক মার্ট ( miyako) দোকান থেকে একটি SONY TV এবং রান্নার কাজে ব্যবহৃত আরো অনেকগুলো পণ্য ৫৮হাজার টাকায় কিনেন। পরে যাচাই করে দেখেন SONY TV টি নকল। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করিলে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল দোকানে অভিযান চালান এবং ঘটনাটি সত্য প্রমাণিত হলে দোকান মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেন।আরো একজন…

Read More