Author: admin

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ  “পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু এটা গ্রাম বাংলার ঐতিহ্য ছিল। প্রতিটি ঘরে ঘরেই ছিল হালচাষ করার গরু ও লাঙ্গল জোয়াল। কিন্তু আধুনিক কলের লাঙ্গলের যুগের কাঠের লাঙ্গল এখন জাদুঘরে” লাঙ্গল নিয়ে এমন কথাই বলেন উপজেলার বাঘবের এলাকার কৃষক নায়েবালী মিয়া।   বিজ্ঞান ক্রমাগত এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রা থেমে নেই কৃষিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রেও। বর্তমান ডিজিটাল সভ্যতার যুগে উন্নয়নের ছোঁয়া দিতে আবিস্কৃত হয়েছে নামী দামী হাল চাষের যান্ত্রিক লোহার লাঙ্গল ও ট্রাক্টর। হালচাষ, বীজ বপন, রোপন ঝারাই মাড়াই করার যন্ত্র। ফলে হারিয়ে যেতে বসেছে কাঠের লাঙ্গল, বাঁশের মই ও জোয়াল। এক সময় কৃষি কাজে এক টুকরো…

Read More

টেকনাফ ( কক্সবাজার)। কক্সবাজারে টেকনাফ উপকূলের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়োকালে ২ বাংলাদেশী ও ১৭ রোহিঙ্গা সহ ১৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে মানবপাচারকারি চক্রের এক সদস্যকে আটক করা হয় । আটক দালালের নাম ও পরিচয় জানা না গেলেও তিনি রোহিঙ্গা নাগরিক বলে জানান । সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীর সদস্যদের একটি দল এ অভিযান চালায় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। গিয়াস উদ্দিন বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ী এলাকার কয়েকটি বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করার খবর পায় নৌবাহিনীর সদস্যরা। পরে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক কী পরিপ্রেক্ষিতে ভ্যাট বাড়ানো হয়েছে, তা কিছুদিন পর জানানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ভ্যাট বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়েনি বলে দাবি করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা এর সমালোচনা করছে, করুক। তাদের আটকানোর কিছু নেই।’ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজেটের সময় কর ও ভ্যাটের বিষয়গুলো নির্ধারিত হয়। তখন অনেক কিছুই সমন্বয় করা হবে। ভ্যাট বৃদ্ধির পাশাপাশি কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।’ অর্থ উপদেষ্টা জানান, সরকার আপাতত ওএমএস (খোলা বাজারে সরকারি উদ্যোগে পণ্য বিক্রয়) বিক্রি…

Read More

তেঁতুলিয়ায় ২১ লাখ টাকার হে*রো*ই*ন জব্দ বিজিবি অভিযানে পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এস.আর পরিবহন নামে এক যাত্রীবাহী বাস থেকে প্রায় ২১ লাখ টাকার হেরোইন জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন তেঁতুলিয়ার পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া ডাহুক কমলা বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহি বাস থেকে মাদকগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয় নি। সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল তিনটায় নাচোল ইউনিয়ন পরিষদ চত্বরে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা কৃষক দলের আহ্বায়ক,শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি, মোসাদ্দেকুর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শফিকুল ইসলাম, নাচোল মহিলা কলেজের…

Read More

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ইংরেজিতে প্রবাদ আছে ‘Might is right.’ কিন্তু ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর এ ধারণা থেকে বেরিয়ে এসেছে অনেকে। অনেকে হয়তো বিষয়টি কেবলই ক্ষমতা পরিবর্তন হিসেবে ভাবছেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী একাকার ব্রহ্মপুত্র নদ থেকে সরকারী ভাবে তুলে রাখা বালু ও মাটির স্তুপ গত ২মাস পূর্বে ইজারা হয়। সরকারী রাজস্ব বা ইজারা ডাক পাওয়া ইজারাদার ইজারায় নেওয়া বালু স্তুপ বিক্রি করার পাশাপাশি নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি করছে। প্রশাসনের দাবী অবৈধ ভাবে বালু উত্তোলন হচ্ছে কিনা জানে না! সরেজমিনে চরভেলামারী বালুর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদে ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত…

Read More

বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর এবং শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে ১০৯ তম সিন্ডিকেট সভায় বহিষ্কার করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়া নামের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড তাকে মওকুফ করে দেয়।আজ সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শৃঙ্খলা বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. শওকাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ জন সহ মোট ৭২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। অভিযুক্তদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে এবং ২৩ জনকে…

Read More

শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী স্কুলের শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের হাতে এ উপহার তুলে দেন লাল সবুজ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষা সামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু শিক্ষার্থীরা। এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আমরা লালসবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের তরী স্কুলের শিশু শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও উপহার বিতরণের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সমাজের…

Read More

দেশপ্রেমিক গণমানুষের অবিসংবাদিত নেতা ছিলেন জিয়াউর রহমান, যার মৃ*ত্যু নেই -গয়েশ্বর চন্দ্র রায় বরগুনা প্রতিনিধি দেশপ্রেমিক গণমানুষের অবিসংবাদিত নেতা ছিলেন জিয়াউর রহমান, যার মৃত্যু নেই। জিয়াউর রহমানকে পরিমাপ করা কঠিন। জিয়ার যত গুণী নেতা আর আসবে কিনা সন্দিহান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ শিশু একাডেমীর পৃষ্ঠপোষক বাবু গয়েশ্বর চন্দ্র রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর আয়োজনে অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট শাপলাকুড়ি ট্রফি-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি আরও বলেন, আমরা যদি আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা না করি তাহলে অদূর ভবিষ্যতে আমরা বিশ্বের দরবার…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে দীর্ঘ ২০ বছর পর কর্মী সম্মেলন করার সুযোগ হয়ে ওঠে বাংলাদেশ জামাতে ইসলামীর। কোরআনের শাসন কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশে গড়তে চাই উল্লেখ করে জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য করা থেকে বিরত থাকুন।ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের। যারা এসব করছেন, বিনয়ের সাথে বলি এগুলো বন্ধ করেন। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না শোনে, তাহলে তাদের আমরা বলছি, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে এ সব কথা বলেন তিনি। দীর্ঘ ২০ বছর পর রাজশাহীতে জামায়াতের এত বড় কর্মী সম্মেলন…

Read More