Author: admin

মোঃ সালেক উদ্দিন। চট্টগ্রাম জেলা প্রতিনিধি। উকিলপাড়া ঘরোয়া নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ইং ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে। সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের, ৮নং ওয়ার্ড, (উকিলপাড়া), গ্রামের ২০শে জানুয়ারী ২০২৫ ইংরেজি, রোজ:- সোমবার, সন্ধ্যা আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় ২য় বারের মত উকিলপাড়া যুব-সংঘ এর উদ্যেগে ঘরোয়া নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা মরহুম কালামিয়া ভূঁইয়ার খেলার মাঠে বিশিষ্ট ক্রীড়াবিদ, সীতাকুন্ড ভাতৃ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, সীতাকুণ্ড বনানী ক্লাবের সাবেক সদস্য জনাব মোঃ ফছিউল আলমের সভাপতিত্বে এবং টুর্ণামেন্টের পরিচালনা কমিটি সাব্বির, নোহান, শুভ, আরফাত এর পরিচালনায় পরিবেশবান্ধব এই খেলা; অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি: ৪ নং মুরাদপুর ইউনিয়ন বি.এন.পির নেতা ও বিশিষ্ট সমাজসেবক এবং…

Read More

মাসুদুল ইসলাম মাসুদ ফটিকছড়ি প্রতিনিধি গতকাল ২০/০১/২৫ রাত ৯.৩০ মিনিটের সময় পশ্চিম ভূজপুর ৩ নং ওয়ার্ড বেল্লাল বৈদ্যের বাড়ি ভূজপুর থানার মোঃ শাহাদাত হোসেন (১৩) পিতা মোঃ হাসেম মাতা রহিমা আক্তারের ছেলে।পারিবারিক কলহের জের ধরে অভিমান করে নিজ ঘরে বিষ পান করেন বলে জানা যায়। আত্মীয়-স্বজন একই রাত অনুমানিক ১১.২০ মিনিটের সময় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাদাতের লাশ শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা যায়। এই বিষয়ে থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।অনাদায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ২০১৯ সালের ২৩শে সেপ্টেম্বর , গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিন এর ছেলে নূর মোহাম্মদ নয়নের সাথে পার্শ্ববর্তী চাচিয়া মীরগঞ্জ গ্রামের গোলেনুর বেগমের মেয়ে মৌমিতা আক্তার লতার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই মৌমিতা আক্তার লতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নূর মোহাম্মদ নয়ন । এরই ধারবাহিকতায় ২০১৯ সালের…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর এলাকার এক অসহায় দরিদ্র পিতার পাশে দাঁড়িয়েছেন মানবিক বনপাড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম। জানা যায়, বনপাড়া পৌর এলাকার এক অসহায় দরিদ্র ব্যক্তির স্ত্রীকে প্রসব বেদনা অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান, পরে গর্ভবতী স্ত্রীর সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে একটি ফুটফুটে নবজাতকের জন্ম হয়। আকস্মিক এমন পরিস্থিতিতে হাসপাতালের বিল, ঔষধপত্র সহ আনুষঙ্গিক খরচ যোগাতে প্রায় অসহায় হয়ে পড়েছিলেন ওই নবজাতক সন্তানের অসহায় পিতা। এই খবর বনপাড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম জানতে পারলে, তিনি মানবিক সহযোগিতার জন্য দ্রুত হাসপাতালে ছুটে যান। ওই সময় তিনি…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা ১৩০০ কেজি মাছ আটক করে বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ই জানুয়ারি) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান গ্রামে অবস্থিত এসিআই চিংড়ি প্রক্রিয়াজাত করণ ফ্যাক্টরি সামনের থেকে। দীর্ঘদিন যাবত পুষস্কৃত বাগদা চিংড়ি এসিআই প্রক্রিয়াজাত করণ ফ্যাক্টরিতে ক্রয় করে বিদেশে রপ্তানি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এফ,আই, কিউ ,সি অধিদপ্তরের খুলনা কোয়ারেন্টাইন অফিসার রুহুল আমিনের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সমন্বয় উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ফ্যাক্টরির সামনে নিয়ে আসা বিভিন্ন ফুড়িয়ার থেকে ১৩০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ।ওই সময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মৎস্য ফড়িয়ারা মাছ ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছ এনে উপজেলা সদরের কাকশিয়ালী নদীর চরে উন্মুক্ত স্থানে মাটির নিচে পুঁতে বিনষ্ট করে ।জব্দকৃত মাছের বাজার মূল্য রায় ১৩ লক্ষ টাকা।

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি এস দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে তারুণ্যের উৎসব শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ এ ডাঃ বুলবুল কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, ডি আর এম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহসিন আলী ও সহকারি অধ্যাপক ইকবাল হোসেন, শিমুরেজা এমপি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, রোকেয়া মুনছুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস, নলতা রেসিডেন্সিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুন নবী, উপজেলা ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, আবু ঈসা, আমির হামজা, তাসনিমুল হাসান রাফি, মোছাম্মৎ বিউটি, মোছাম্মৎ রেবেকা প্রমূখ। পরে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। একই দিন বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা অফিসার্স ক্লাবে তারুণ্যের উৎসব উপলক্ষে ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রথম রাউন্ডে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারে হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এর পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় জয় লাভ করেন সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়, ললতা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয় ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ জানুয়ারি সকালে উপজেলা মাঠে কাবাডি প্রতিযোগিতা ও বিকালে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি সকালে উপজেলা অফিসার ক্লাবে প্রশিক্ষণ কর্মশালা, বিকালে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় কে নিয়ে গঠিত গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন । আজ সোমবার (২০ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর। এর আগে গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও গত দোসরা অক্টোবর এবং ১৪ নভেম্বর ২০২৪ তারিখে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের নিয়ে সাধারণ সভায় শিক্ষকদের…

Read More

ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প আন্তর্জাতিক ডেস্ক ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনা ঘটে। ২০২০ সালের মার্কিন প্রেসিডন্ট নির্বাচনের ফলাফল উলটে দেওয়ার জন্য ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায়। ট্রাম্প বলেন, ‘তারা আজ রাতে দ্বিধাদ্বন্দ্বা ছাড়া ঘুরে বেড়াবে। এটাই আমাদের প্রত্যাশা।’ এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ৬ আসামির সাজাও কমানোর কথা জানান ট্রাম্প। নির্বাচনের আগে সমর্থকদের কাছে টানতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। ২০২০ সালের নির্বাচনে জয়ী হন…

Read More

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক আবির (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের যমুনা নদীর শাখা থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ২০ই জানুয়ারি এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার তদন্ত ওসি আব্দুল বারিক। আবু বক্কার সিদ্দিক আবির বেলকুচি পৌর এলাকার চালা কলেজ পাড়া গ্রামের আব্দুল্লাহ দালালের ছেলে ও মুকুন্দগাঁতি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। বেলকুচি থানার তদন্ত ওসি আব্দুল বারিক জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে মেঘুল্লা এলাকায় যমুনা নদীতে একটি মরদেহ ভেসে উঠেছে। ওই…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ছাতকের গোবিন্দগঞ্জ ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার ২০২৫ ইং শিক্ষাবর্ষের সবক ও পাগড়ী প্রদান ও জেনারেল কমিটি গঠন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামিক সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে, সহ সাধারণ সম্পাদক আতাউল মগনীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সবক প্রদান করেন হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার রেক্টর অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ আবু নাছির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন…

Read More