- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
Author: admin
সুলতান আহমেদ প্রতিনিধি নওগাঁ তারুণ্যের উৎসব ২০২৫ এর সারাদেশ ব্যাপী চলমান ক্রীড়া উৎসবের অংশ হিসেবে নওগাঁ জেলাতেও উদ্বোধন হয়ে গেল আজ তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক- বালিকা ক্রীড়া প্রতিযোগিতা। নওগাঁ জেলার ১১টি উপজেলা ও নওগাঁ সদর পৌরসভার-উপজেলা ভিত্তিক তারুণ্যের উৎসব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমগুলোর অংশগ্রহণে আজ থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে যথাক্রমে বালক ও বালিকাদের ফুটবল,ক্রিকেট, কাবাডি,ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চলবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক-জনাব আব্দুল আওয়াল সাহেব। উদ্বোধন শেষে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি জানান-নওগাঁ জেলার প্রতিটি ইভেন্টের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যত প্রকার চেষ্টা ও সহযোগিতা দরকার তা…
সাজ্জাদ ইয়াসির , পবিপ্রবি প্রতিনিধি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে অধিকাংশ মাল্টিমিডিয়া প্রজেক্টর। আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজে, শিক্ষার ক্ষেত্রে এমন অবহেলা শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে মূলত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রিতে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়, যা দেশের প্রাণিসম্পদ সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের অন্যান্য দেশের সাথে এগিয়ে যেতে এই শিক্ষা খাতে সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োজন। মাল্টিমিডিয়া প্রজেক্টর অকেজো থাকায় পাঠদান কার্যক্রমে বাধার সৃষ্টি হয়েছে, যা শিক্ষকদের বিকল্প উপায় খুঁজতে বাধ্য করছে, আর শিক্ষার্থীরাও সমস্যার সম্মুখীন হচ্ছে, যার ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও কোনো…
শামসুন্নাহার সুমা শুধু জ্ঞান আহরণের জন্যই পাঠাগার—এমন ধারণা বদলে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ‘শান্তি নিবিড় পাঠাগার’। পাঠকক্ষ থেকে মানবসেবার অনন্য এক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে এ পাঠাগার। পাঠাগারটি এর কার্যক্রমের মাধ্যমে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। পাঠদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীর চিকিৎসা ও পুনর্বাসন, দরিদ্র মানুষকে খাদ্য-বস্ত্র বিতরণ ছাড়াও যেকোনো দুর্যোগ-মহামারির সময় আশার আলো হয়ে মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয় এই শান্তি নিবিড় পাঠাগার।মোঃ নাহিদ উজ্জামান নামের এক তরুণ, এলাকায় একটি পাঠাগার গড়ে তোলার স্বপ্ন দেখেন। প্রিয় গ্রামটি হবে স্বপ্নের মতো, জ্ঞানের আলোয় আলোকিত হবে গ্রামের মানুষ—এমন স্বপ্ন নিয়ে। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে এ কমিশন কাজ করবে। এ কমিশনের সদস্য হিসেবে ৬টি কমিশনের প্রধানরা রয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এসব জানান। তিনি জানান, প্রথম ধাপে চার সংস্কার কমিশন সুপারিশমালা জমা দিয়েছে। এ সুপারিশমালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়নের কাজ শুরু…
কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে লাঞ্ছিত করার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ‘একদম চুপ। কান ফাটাইয়া ফেলমু। বের হ।’ কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ নাদিমুল হাসান চৌধুরীকে ঠিক এমন উত্তপ্ত বাক্যে শাসালেন ইফতেখার আলম ভূঁইয়া নামে এক জামায়াত কর্মী। এ ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং ওই জামায়াত কর্মীর বিচারের দাবিতে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) কুমিল্লা নগরীর কোটবাড়ি কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। এতে নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার দুপুর ১টার দিকে…
রোবাইয়াত ফাতিমা তনি ও তার স্বামী শাহাদাৎ হোসাইন/সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ জানিুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, “সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।” প্রসঙ্গত, শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী ছিল। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা।…
পঞ্চগড়: জেলা প্রতিনিধি : পঞ্চগড় উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘন্টি নামক এলাকার রেললাইন থেকে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে একটি পতিত জমি থেকে রক্ত ও পায়জামাসহ একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজাতে মরদেহটি রেললাইনের ওপর ফেলে রাখা হয়। স্থানীয়রা বলছে, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহসহ আলামত উদ্ধারের চেষ্টা করে। আটোয়ারী…
পলককে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি ভোরের বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওমর ফারুক। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। এ সময়…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দূর্গম রাম রতন কার্বারী পাড়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের বেবি-টাইগার্স। আজ ১৪ জানুয়ারী (মঙ্গলবার) সকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীঘিনালা জোনের অধিনায়ক অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি)। এ-সময় ডিবি পাড়া, নৌকা ছড়া, তেবাংছড়াসহ অন্তত ১৫ টি পাড়ার শীতার্তদের মাঝে কম্বল ও শীতের পোশাক তুলে দেন জোন অধিনায়ক। এদিকে স্কুল শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী হিসাবে তুলে দেওয়া হয়েছে ফুটবল, বলিবল, ব্যাডিমন্টন খেলাধুলা সামগ্রী। কাটারুংছড়ার লক্ষিধন চাকমা(৩৫) জানান, এখানে অনেক শীত সেনাবাহিনীর থেকে কম্বল সহায়তা পেয়ে ভালো লেগেছে। দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর…
জিয়ারত জুয়েল: টাঙ্গাইলের বাসাইলে শীতার্ত অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বাসাইল যুবশক্তি ক্লাব। মঙ্গলবার(১৪ জানুয়ারি) বিকেলে বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে বাসাইল যুবশক্তি ক্লাবের উদ্যোগে শতাধিক শীতার্ত অসহায়-দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। বাসাইল যুবশক্তি ক্লাবের সভাপতি সাজিদ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,বাসাইল উপজেলা বিএনপির সিনি.সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন,বাসাইল যুবশক্তি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান নীরব,উপজেলা যুবদল নেতা মহসিন খান,অপু,সুমন প্রমুখ।