Author: admin

কাঠালিয়া (ঝালকাঠী) প্রতিনিধি কাঠালিয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম এ সময় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম , কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এর প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা…

Read More

বিশেষ প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় কার্যকরী সংসদের নির্বাহী সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সভাপতি প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের স্মৃতি রক্ষার্থে ‘বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন’ গঠিত করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি ২০২৫ ইংরেজি ) বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে রায়েরকাঠি বীর মুক্তিযোদ্ধা নিবাসে এক সভায় ‘বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা এবং একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের সহধর্মিণী আখতারা আরজু নিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ‘বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বলা হয়, এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সভায় ১৭ সদস্য বিশিষ্ট…

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। মেহেরপুরে ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক নুর হােসেন ভারতের নদীয়া জেলায় চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সােনাই শেখের ছেলে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। এর আগে সােমবার দিবাগত মধ্যেরাতে বিজিবির একটিদল মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর বিওপির এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ নুর হােসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২ কেজি ১৮ গ্রাম। মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে…

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। মেহেরপুরের গাংনীতে পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে। পল্লী সঞ্চয় ব্যাংক গাংনী উপজেলা শাখার আয়োজনে উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১টার দিকে জুগিন্দা পশ্চিমপাড়ায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, মেহেরপুর জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, জুনিয়র অফিসার আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জেসমিন আক্তার ও জুনিয়র…

Read More

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি ও দুটি হলের নাম পরিবর্তন করে নতুন নামে ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, বঙ্গবন্ধু হলের পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের পরিবর্তে ‘কবি সুফিয়া কামাল হল’ নামের ব্যানার লাগান শিক্ষার্থীরা। জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের তিনটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। যদিও ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের নাম পরিবর্তন-বিষয়ক কমিটি গঠন করে। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল মোল্ল্যা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৫ আগস্ট থেকেই দুটি আবাসিক…

Read More

ববি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোয় পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। জানা যায়, গত ১১ জানুয়ারি দিবাগত রাতে রাবির শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মাদার বখশ হল, শাহ মাখদুম হল, শেরেবাংলা হল, শহীদ হবিবুর রহমান হল ও মতিহার হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে এবং জিয়াউর রহমান হলের দেয়ালে বিজেপির লোগো আঁকা হয়েছে৷ মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহরাওয়ার্দী পবিত্র কোরআন তিলাওয়াতে মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। এ সময় ইসলামিক সংগীত পরিবেশন করেন…

Read More

বিনোদন ডেস্ক যে বুকে মাথা রাখার কথা ছিল মিথিলার, সেখানে কেন অন্য নারী? হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘিরেই এমন প্রশ্নের উদ্রেক। ছবিতে দেখা যাচ্ছে, কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বুকে মাথা রেখেছেন ঋতাভরী। আর তার সঙ্গে সেলফি তুলছেন পরিচালক। মঙ্গলবার, হঠাৎ এ ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’ কিন্তু হঠাৎ কেন প্রাক্তন ঋতাভরীকে নিয়ে এমন আবেগে ভাসছেন সৃজিত? কীসের জমাখরচ বা হিসেব-নিকেশ বাকি তাদের? এসব নিয়ে নেটপাড়ায় গুঞ্জন। এও প্রশ্ন উঠছে, তবে কি আবার নতুন করে পুরোনো প্রেমের সাগরে ভেসে চললেন?…

Read More

অনলাইন ডেস্ক যত দিন যাচ্ছে, প্রতারকরা প্রতারণার নিত্যনতুন উপায় খুঁজে বের করছেন। তবে ভারতের বিহারের তিন সাইবার প্রতারকের কাণ্ড দেখে অবাক তদন্তকারীরাও। কারণ তারা অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছিলেন। সন্তানহীন নারীদের অন্তঃসত্ত্বা করতে হবে! অন্তঃসত্ত্বা হলে দেওয়া হবে ১০ লাখ রুপি! আর যদি অন্তঃসত্ত্বা করতে ব্যর্থ হয় তাহলে দেওয়া হবে ৫০ হাজার থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে অনেকেই মোটা অর্থের লোভে চাকরির প্রস্তাব গ্রহণ করতেন। প্রস্তাব গ্রহণ করলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ ৫০০ থেকে ২০ হাজার রুপি জমা দিতে বলা হতো। সম্প্রতি বিহারের নওয়াদা জেলার কাহুয়ারা নামের একটি গ্রামে তল্লাশি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় আপিল শুনানি শেষে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে। এর আগে বহুল আলোচিত এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর গত ৬ নভেম্বর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রায় প্রদান করছেন। বাবরের পাশপাশি খালাস পেয়েছেন মহসীন তালুকদার,…

Read More

তুষার দেব জেলাপ্রতিনিধিঃ মৌলভীবাজার এর শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। সোমবার (১৩ জানুয়ারি) আনুমানিক রাত ৯ টার সময় উত্তর ভাড়াউড়া এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা নিবারন দেব ও নৃপেশ দেবের এর বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। আগুনে ২ টি বসতঘর গবাদি পশু সহ পাঁচটি হাঁস পুড়ে ছাই হয়ে যায়, এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির লোকজন। নিবারন দেব ও নৃপেশ দেব একই ঘরে বসবাস করতেন। হঠাৎ আগুন দেখে প্রাণভয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘর থেকে বের হয়ে যান। তবে আসবাবপত্র থেকে কোনো কিছুই…

Read More