Author: admin

গাজীপুর জেলার অন্তর্গত দুই হাজার বছরের প্রাচীনতম জনপদ কাপাসিয়া উপজেলার অন্তর্ভুক্ত বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে তথ্য-প্রযুক্তি-সমৃদ্ধ *ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমি* একটি স্বনামধন্য আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর উচ্চশিক্ষা লাভের অন্যতম সেরা প্রতিষ্ঠান। তৌফিক সুলতান স্যার ইতিপূর্বে বেশকিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। সাম্প্রতিক ঘাগটিয়া চালা জুনিয়র মডেল স্কুল থেকে ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমির সহঃ প্রধান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন। জনাব তৌফিক সুলতান স্যারের পরিচালনায় ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমিতে এক যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে আশাবাদী। শিক্ষার মান উন্নয়নে, বাস্তব সম্মত শিক্ষা সহ প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন। এমনটিই প্রত্যাশা অত্র…

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। জেলা সংযুক্তি কার্যক্রমের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষণার্থী মেহেরপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের জন্য পরিদর্শন করছেন। এরই অংশ হিসেবে প্রশিক্ষণার্থীগণ মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীগণ মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনের অংশ হিসেবে মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, সাফল্য ও কার্যপ্রণালি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। প্রশিক্ষণার্থীরা এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার ( ১৪ জানুয়ারী) সকাল ১১ঘটিকায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হক সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি এ কৃষি মেলা উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ মাহদি হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলার কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা, …

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল খান। সোমবার (১৩ জানুয়ারী) রাতে ঝালকাঠি শহরের মহিলা কলেজের রোডে একটি বাসায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগ করা ওই আওয়ামী লীগ নেতার নাম উজ্জ্বল খান। তিনি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা উজ্জ্বল খান বলেন, আমি তিনবারের ইউপি সদস্য। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের সাথে মিলেমিশে কাজ চালাতে হয়েছে। একপর্যায়ে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মৌখিকভাবে ঘোষণা করা হয়।কিন্তু কোন কাগজপত্রের সাথে আমার নাম নাই। আজ থেকে…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে “জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম বিজ্ঞান অলিম্পিক, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনর (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা মৎস্য অফিসার গৌতম মন্ডল, উপজেলা কৃষি অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ,…

Read More

পিরোজপুর প্রতিনিধি: মঙ্গলবার ( ১৪ জানুয়ারী ২০২৫ ইংরেজি) তারিখে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে গরীব,অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদ,পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ রফিকুল ইসলাম, সিনি: সহ-সভাপতি সার্জেন্ট অবঃ মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট অবঃ মোঃ হাবিবুর রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ নানাবিধ সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করে থাকেন,অসহায় শীতার্ত এতিম শিশুদের মাঝে শীতবস্র বিতরণ…

Read More

মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ই জানুয়ারি (সোমবার) মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা চরকাটারী ইউনিয়নে ভোট ঘর বাজারে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম…

Read More

মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা যুবদলের অফিস উদ্বোধন করা হয়। ১৩ই জানুয়ারি( সোমবার) সন্ধ্যা ৬:০০দৌলতপুর উপজেলা যুবদলের অফিস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম , ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান ও উপজেলা বিএনপি সিনিয়র…

Read More

নিজস্ব প্রতিবেদক:  (সোমবার) ঢাকা মহানগর উত্তর যুবদলের আদাবর থানাধীন ৩০ নং ওয়ার্ডের আয়োজনে  কর্মী সভায় অনুষ্ঠিত হয় । উক্ত  কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, জনাব সাজ্জাদুল ইসলাম  মিরাজ সদস্য সচিব , ঢাকা মহানগর উত্তর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেই স্বৈরাচার সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে । গত ১৬ বছর যে স্বৈরাচার সরকার কর্তৃক আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের গুম খুম হত্যাকান্ড শিকার হয়েছে সেই আন্দোলনে আদাবর থানা যুবদল সর্বদা সংগ্রামী অংশগ্রহণ করেছেন । বেগম খালেদা জিয়া তিনটা গণঅভ্যুত্থান এর নেতৃত্ব দিয়েছেন। প্রথমবার স্বৈরাচার এরশাদ কে উৎখাত করেছে, দ্বিতীয়বার অন ইলেভেনের সরকার কে বাধ্য করেছিলেন…

Read More

প্রতিনিধি, রাবি সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার। তিনি জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসা দেয়া হয়। সেখানেই তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন,…

Read More