Author: admin

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে তৃতীয়বারের মতো বাংলাদেশে আমদানি করা হয়েছে ১০৫ মেট্রিক টন আতপ চাল। রোববার (১২ জানুয়ারি) দুপুরে চালগুলো আমদানি করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। জানা গেছে, বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়কপথে আমদানি-রপ্তানির একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। এ বন্দরটি দিয়ে সব থেকে বেশি আমদানি করা হয় পাথর। এর মধ্যে রোববার দুপুরে চারটি ভারতীয় গাড়িতে চালের চালান ভারত থেকে বাংলাদেশে আসে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ কে বলেন, রোববার দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে আতপ চাল আমদানি হয়। চালগুলো আমদানি করেছেন চট্টগ্রামের…

Read More

“খেলা সকল অপরাধ থেকে দুরে রাখে,শরীর ওমন ভালো থাকে – অতিরিক্ত সচিব, এনডিসি মুহম্মদ হিরুজ্জামান” উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ ১৭ খেলার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনডিসি মুহম্মদ হিরুজ্জামান বলেন প্রতিটি খেলায় মানুষকে সকল অপরাধ থেকে দুরে রাখে এবং শরীর ও মন সুস্থ্য রাখে।” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৩ জানুয়ারী সোমবার বিকাল ৪ টায় উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট মোহাম্মদ…

Read More

রওনক,রংপুর রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের এক অমর প্রাণপুরুষ। তাঁর প্রতিটি রচনা যেন শিল্পের এক নিখুঁত নমুনা, তেমনি এক অনবদ্য সৃষ্টি হলো নৌকাডুবি, যা তাঁর রচিত চতুর্থ উপন্যাস। নৌকাডুবি যেন এক মায়াময়ী জগতের দরজা, যেখানে প্রকৃতির রুদ্র রূপ, সম্পর্কের জটিল সমীকরণ, আর মানবিক আবেগের গভীর বিশ্লেষণ মিলেমিশে এক অসাধারণ কাহিনী নির্মাণ করেছে। কালবৈশাখীর তাণ্ডব, নদীর উন্মত্ত তরঙ্গ, আর মানুষের ভাগ্যবিধাতা—এসবই মিলে এই উপন্যাসের কাঠামো। উপন্যাসের প্রেক্ষাপট ও চরিত্র নৌকাডুবির কাহিনী আবর্তিত হয়েছে চারটি প্রাণবন্ত চরিত্র—রমেশ, হেমনলিনী, কমলা এবং নলিনাক্ষকে কেন্দ্র করে। রমেশ, একজন আইনজীবী, যার হৃদয়ে হেমনলিনীর প্রতি গভীর ভালোবাসা। কিন্তু পরিস্থিতির চাপে সে বাধ্য হয় কমলাকে বিয়ে করতে। তাদের জীবনযাত্রা,…

Read More

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে মহিলা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার পিরোজপুর সরকারি মহিলা কলেজ মাঠে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামি পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম প্রমুখ। অনুষ্ঠানে ২০২৪ সালে…

Read More

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কাঠালিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। আজ ১৩ জানুয়ারি সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। টুর্নামেন্টে উপজেলার সদর ইউনিয়ন, চেচরী রামপুর, শৌলজালিয়া ও আওরাবুনিয়া ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, উপজেলা প্রকৌশলী দিপুল কুমার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোলায়মান খান, কাঠালিয়া সরকারি পাইলট…

Read More

রাণীশংকৈল প্রতিনিধি “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় হাই স্কুল মাঠে মেলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ইউএনও রকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের মিজানুর রহমান মাস্টার, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক আবু শাহেনশাহ ইকবাল, পৌর বিএনপির অধ্যাপক শাহজাহান আলী,মহশিন আলী প্রমুখ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৭ টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শন করে।

Read More

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি মানবিক সেবায় অংশ হিসেবে খাগড়াছড়ির সেনা জোনের উদ্যোগে পানছড়ি সাব জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি ২০২৫ ,সোমবার সকালে পানছড়ি সাব জোনে স্থানীয় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সাব জোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন। এ সময় জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এর সাথে মতবিনিময়কালে সাব জোন কমান্ডার বলেন, কনকনে এই শীত’কে মোকাবেলা করতে খাগড়াছড়ি জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার সমূহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে সর্বদা কার্যকারী ব্যবস্থা গ্রহণ করবে। খাগড়াছড়ি সেনা জোন যেকোন পরিস্থিতিতে আর্তমানবতার সেবাই…

Read More

আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট) থেকেঃ বাগেরহাটের মোংলায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) মোংলা-খুলনা রেললাইনের দিগরাজ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ওই পয়েন্টের গেইটম্যান সময়মতো রেলগেট না ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা। ট্রেনটি চলে গেলে শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটি মারা যান বলে জানিয়েছেন বন্দর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোঃ শামীম হাসান। প্রত্যাক্ষদর্শী ডি এল মল্লিক জানান, মোংলা থেকে ছেড়ে আসা খুলনার একটি লোকাল বাসে করে দুটি বাচ্চা নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। এসময় রেলক্রসিং এলাকায়…

Read More

কোটালীপাড়া (গোপালগঞ্জ)। প্রতিনিধি সংগঠনের নামে একাধিক জায়গা থেকে টাকা এনে আত্মসাৎ, জমাকৃত অর্থ লোপাট ও অতি গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে প্রচার করায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দৈনিক কালবেলা ও নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি রনি আহমেদ ও দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি হোসেন আলী রানার নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রনি আহমেদ কোটালীপাড়া উপজেলার গচাপাড়া পূর্বপাড়ার আলতাফ হোসেন খান এর ছেলে এবং হোসেন আলী গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী ঘোড়াদারির আলমগীর হোসেন মল্লিক এর ছেলে। গত বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সরজমিনে বাদীর কাছে জানতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করেন। পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং বৈধ বলে মেনে নিয়েছে। কাজেই এ সরকার নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। এ ছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে বিতর্কিত কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। এদিকে রিটকারী আইনজীবী জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি। এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের…

Read More