Author: admin

হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় শীতের সকালে কুয়াশাচ্ছন্ন হলদে ফুলের মনমাতানো মৌ-মৌ গন্ধ আর অপরূপ দৃশ্য আকৃষ্ট করে যে কাউকে। জেলার তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে সরিষার আবাদ হয়েছে চোঁখে পড়ার মতো। আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। সরেজমিনে,হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে। চারদিকে হলুদের সমারোহ, মাঠের দিকে তাকাতেই চক্ষু জুড়িয়ে যায়। যেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলে। অধিকাংশ সরিষাক্ষেতে ফুল ফুটেছে। সুন্দর বীজও আসতে শুরু করেছে। ফুলে মধু আহরণে ভিড় করছে মৌমাছি। অপরুপ এ দৃশ্য দেখে কৃষকরা যেন তাদের ক্ষেতে রাশি রাশি সোনা…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ। নওগাঁর নিয়ামতপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান। এ সময় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম , থানা অফিসার ইনচার্জ আহসান হাবিব, কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোছাদ্দিকুর রহমানসহ বিভিন্ন…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে অবৈধভাবে গড়ে তোলা সেভেন স্টার ব্রিকফিল্ড নামে একটি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইট ধ্বংস এবং পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে এক ব্যক্তিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৩জানুয়ারি) দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকফিল্ডের আগুন নিভিয়ে ভাটার চুল্লি ভেঙ্গে দেয়া হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। ভ্রাম্যমাণ আদালত জানায়, সেভেন স্টার ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে তাদের লাইসেন্সসহ অন্য কোন অনুমোদন না থাকায় ইটভাটা বন্ধ করে দেয়া হয়, ব্রিকফিল্ডের আগুন নিভিয়ে ভাটার চুল্লি ভেঙ্গে দেয়া হয়। ইট…

Read More

ইবি সংবাদদাতা: ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের পাঁচ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ উৎসব শুরু হয়। যা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রকাশনা উৎসবে মোট ৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রায় দুই শতাধিক প্রকাশনা স্থান পেয়েছে। শিবিরের সমর্থক, কর্মী, সাথী, সদস্য ও উচ্চতর ক্যাটাগরির জন্য এতে পৃথক কর্ণার রয়েছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থরা শিবিরের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এছাড়াও উৎসবে শিবিরের সমর্থক হওয়ার জন্য আলাদা কর্ণার ও বই পড়ার জন্য আলাদা কর্ণার রয়েছে । এতে উৎসব স্থলে আগত শিক্ষার্থীদের জন্য শিবিরের পরিচিতি বিষয়ক বিভিন্ন স্টিকার ও লিফলেট উপহারের ব্যবস্থা রয়েছে।…

Read More

টেকনাফ ( কক্সবাজার) । দীর্ঘ এক মাস পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে নোঙর করেছে। এই তথ্য নিশ্চিত করেন টেকনাফের স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোট লিমিটেড এর ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান গতকাল রোববার সন্ধ্যায় মিয়ানমারের মংডু টাউন থেকে স্থানীয় ব্যবসায়ী আব্দুস শুক্কুরের কাছে ৩৫০ বস্তা ফেলন ডাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে নোঙর করে। আজ সকালে আইজিএম জমা দিয়ে মালামাল গুলো খালাস করা হচ্ছে। খালাসের পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। এর আগের মাসে আরও ১ হাজার ৫৬০ বস্তা ফেলন ডাল এসেছিল।…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর হাসপাতালের এ্যম্বুলেন্স চালক শাহাদাত হোসেন চাকুরি হারিয়ে বেসামাল হয়ে হাসপতাল তত্বাবধায়ক ডা: শামীম আহম্মেদের উপর চড়াও হয়। উত্তেজিত ড্রাইভার শাহাদাত ডা: শামীমকে হাসপাতালের একটি কক্ষে আটকে হত্যার চেষ্টা করেছে। ঘটনার সময় কেউ যেনো তত্বাবধায়ককে বাঁচাতে না আসে সেজন্য ঐ কক্ষের পাশের গেইটে আগেই তালা মেরে দেয় শাহাদাত। তবে তত্বাবধায়কের চিৎকার টের পেয়ে আশপাশে উপস্থিত কর্মকর্তা কর্মচারী এবং রোগীর লোকজন কেচি গেটের তালা ভেঙে হাসপাতাল তত্বাবধায়ক ডা: শামীম আহম্মেকে উদ্ধার করেছে। এদিকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে এ্যম্বুলেন্স চালক শাহাদাত হোসেনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাতক্ষনিক থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ পত্র দেয় ডা:…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ পিলখানা ট্রাজেডির ঘটনায় তৎকালীন চাকরিচ্যুত বিডিয়ার সদস্যদের চাকরিতে পুনর্বাহার, পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দিদের মুক্তি ও হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) বেলা ১২ টায় প্রেসক্লাবের সামনে “বিডিআর কল্যাণ পরিষদ” ঝালকাঠি জেলা শাখার ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের স্বজনরা তিন দফা দাবি নিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন, ডিএডি সাখাওয়াত হোসেন, হাবিলদার গিয়াস উদ্দিন, নায়েক জাহাঙ্গীর হোসেন, সুবেদার মোহাম্মদ আলী ও বিডিআরের সন্তান জেসমিন আক্তার। তাদের তিন দফা দাবি হল- পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল; কারাবন্দিদের মুক্তি, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার…

Read More

বেনাপোল প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোলে নারীসহ ‍দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, বিদেশি মদসহ প্রায় ৩ লাখ ৪৪ হাজার ৯৪০ টাকা অবৈধ মালামাল জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসব বিষয়ে নিশ্চিত করেন। এরআগে শিকারপুর বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। আটকরা হলেন- বাগেরহাট জেলার বুড়ি গাংনী গ্রামের আয়েত আলী বিশ্বাসের মেয়ে হাসি খানম (৩৫) ও মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (১০)। লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, তৈরী পোশাক, থ্রি–পিস, চাদর,…

Read More

খুলনা প্রতিনিধি খুলনায় ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সম‌য়ে সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা আইনজীবী সমিতির আওয়ামীপন্থী ৮ সদস্যকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তাদের জামির না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ মামলার অপর ১৫ জন আসামির জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ও খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা। কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন, এডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট আল আমিন উকিল, এডভোকেট সোহেল পারভেজ, এডভোকেট সুমন্ত কুমার বিশ্বাস, অ্যাডভোকেট তমাল কান্তি ঘোষ, অ্যাডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান টুটুল ও…

Read More

ঈশ্বরদী প্রতিনিধি র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা এর অভিযানে চাঞ্চল্যকর শরিফ হোসেন @ সচিন বিশ্বাস (২৫) কে গুলি করে হত্যা মামলার এজাহার নামীয় ০১,০৩,০৮ ও ০৯ নং পলাতক আসামী গ্রেফতার। অদ্য ১২/০১/২০২৫ তারিখ ০১.১০ ঘটিকায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলঃ “পাবনা জেলার চাটমোহর থানাধীন চাটমোহর রেলওয়ে স্টেশন প্রাঙ্গন” এ অভিযান পরিচালনা করে সূত্রঃ পাবনা জেলার ঈশ্বরদী থানার মামলা নং-০৯, তারিখ-১৪ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/ ৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলের হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ০১নং আসামী মোঃ জনি হোসেন @ পুকা জনি (২৬), পিতা-মোঃ মমিন প্রাং, সাং-দিয়ার বাঘইল, ০৩নং আসামী মোঃ রাসেল পারভেজ (৩২), পিতা-খালেক সরদার, সাং-সাহাপুর মসজিদ মোড়, ০৮নং…

Read More