- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
Author: admin
স্টাফ রিপোর্টার গত ১১ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৫ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুরের সাবেক সেনা কর্মকতা আবু দাউদ ও মাসুমা খাতুন দম্পতির এক মাত্র কন্যা শাহানাজ তাবাসসুম (৩৪) এর ঢাকার বাসায় রহস্যজনক মৃত্যু হয়েছে। ঢাকার বাসা থেকে ঝুলন্ত মর’দেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরা ১৮ নাম্বার সেক্টরের কলাবতী ভবন থেকে ওই গৃহবধূ তাবাসসুমের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে সন্দেহভাজন স্বামী নাহিদ হাসনাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত শাহানাজের বাবার সাথে কথা বললে তিনি জানান বিবাহের পর থেকেই আমার কন্যার পারিবারি কলহ চলছিলো।গতকাল একটার সময় আমার মেয়ের সাথে কথা হয়েছে সে বলেছিল আমি কখনো…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই পাল্টা এ ঘোষণা দিল দিল্লি। আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশি উপ-হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবরে বলা হয়, ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েক জায়গায় বেড়া নির্মাণকে কেন্দ্র দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের অভিযোগ, সীমান্তে এমন পাঁচটি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত যা সীমান্ত কার্যক্রম নিয়ন্ত্রণকারী দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। এর আগে রোববার (১২ জানুয়ারি) বিকেলে ভারতীয় হাইকমিশনার…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( বাকৃবি) শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক বীর প্রতীক এ.টি.এম খালেদ সমগ্র কৃষিবিদ তথা সমস্ত ছাত্র সংগঠন এবং সারা বাংলাদেশের গর্ব। এটিএম খালেদের মত ছাত্রদলের নেতাকর্মীরা দেশের স্বার্থে রক্ত দিতেই ভালোবাসে যার প্রমাণ “জুলাই ২৪ “। কিন্তু বীর প্রতীক এটিএম খালেদের নামে বাকৃবিতে কোন হল, অডিটোরিয়াম বা কোন স্থাপনা নেই। আমরা মনে করি, বীর প্রতীক এটিএম খালেদ যদি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ এবং প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক না হতেন তাহলে তার নামে বাকৃবিতে ঠিকই স্থাপনা হতো। আমরা আশা রাখি বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শীঘ্রই এই বীর প্রতীকের সম্মানে উল্লেখযোগ্য স্থাপনা প্রতিষ্ঠা করবেন। আজ…
চট্টগ্রাম, ১২ জানুয়ারি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অবিলম্বে অপসারণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ রোববার মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং সাধারণ জনগণের প্রতি অবিচারের অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, রিগ্যান চাকমার প্রশাসনিক আচরণ সন্দ্বীপের মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বক্তারা জানান, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তার দ্রুত অপসারণ অত্যন্ত জরুরি। মানববন্ধনে বক্তব্য দেন মিলাদ হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, লালচাঁদ, দিদার…
পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডে সদস্য হিসেবে মো. শরফুদ্দিনকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। পবিপ্রবি আইন, ২০০১-এর ধারা ১৮ (১)(ট) এবং ১৮ (৪) অনুযায়ী, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত ব্যক্তি হিসেবে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। মো. শরফুদ্দিন ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা। মো. শরফুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিনিউয়েবল এনার্জি টেকনোলজিতে এমএস এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের অ্যাডজাসেন্ট ফ্যাকাল্টি হিসেবে কর্মরত। দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকল্পে গবেষণা সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি, তাঁর লেখা একটি বই…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী মোহনপুরে আলোচিত দেশিয় মদ (কট) পান করে নিহত হয়েছেন মাদক ব্যবসায়ীসহ ৪ জন ব্যক্তি। এঘটনায় রামেক হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আরো ৪ জন মাদক সেবী। ধামাচাপা দিতে নানান চেষ্টা চলমান থাকায় বিষয়টি এখন আলোচনার শীর্ষে। এদিকে রোববার (১২ জানুয়ারি) সুষ্ট তদন্ত ও ঘটনা উদঘাটনে বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার। এসময় সঙ্গে ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননানসহ পুলিশ সদস্যরা। সরজমিনে গিয়ে এলাকাবাসির সূত্রে জানা যায়, প্রতিনিয়ত আনন্দ উল্লাস করে মোহনপুর উপজেলার করিষা-দূর্গাপুর গ্রামের নির্জন স্থানে অনেকেই মাদক সেবন করে। এ ঘটনায় নিহতরা টুটুল ও জুয়েলের কাছে বসে…
প্রতিনিধি,পানছড়ি,খাগড়াছড়ি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে না জমি। খাদ্য চাহিদা মিটানোর জন্য ফসল উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। সেই লক্ষে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ সহ বোরো ধানের উৎপাদন খরচ কমানো, শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয়ের লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণের ব্যবহার এবং সমলয়ে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষে পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে কৃষি মন্ত্রণালয় কর্তৃক কৃষককে উপকরণ সহায়তা প্রদান করে প্রথম বারের মত বোরো ধানের বীজ সমলয় চাষাবাদ পদ্ধতি শুরু করেছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানায়, কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো পানছড়িতে ৭১ জন কৃষকের ৫০ একর জমির জন্য ৬০০ কেজি (ব্রি ধান ৯২)বীজ ধান ৪৫০০ ট্রেতে চারা উৎপাদন করে রাইস…
চট্টগ্রাম সংবাদদাতা সন্দ্বীপবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। কিন্তু কুমিরা-গুপ্তছড়া ও বাঁশবাড়িয়া ফেরীঘাটে যাত্রী হয়রানি, বেসরকারি নৌ অপারেটদের নৌ-পরিবহন পরিচালনায় বাধা দান এবং নিত্য চাঁদাবাজির মত ঘটনা ঘটে আসছে দীর্ঘ দিন ধরে। এহেন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে নৌ-ঘাটে গিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা। এসময় সংগঠনটি উত্তর জেলার নের্তৃবৃন্দের উপস্থিতিতে কুমিরা ঘাটে বিক্ষোভ সমাবেশও করে। গতকাল ১১ জানুয়ারী,২০২৫ শনিবার জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদারের নেতৃত্বে বাঁশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন শেষে কুমিরা নৌ-ঘাটে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সিনিয়র সাংবাদিক…
ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত ফরিদপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ফরিদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী শাহীদ আফ্রিদি। রবিবার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সাবেক সভাপতি বাবুল মিয়া এবং সম্পাদক মো. মিঠুন হাসান। এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্লাবন বিশ্বাস, মেহেদী হাসান সোহাগ, গুলশানারা আশা ও এম সাইফুল্লাহ। সাংগঠনিক সম্পাদক পদে রাসেল মাহমুদ, মোহাম্মদ সানোয়ার, নাজমুল হোসেন ও সিয়াম মিয়া মনোনীত হয়েছেন। উল্লেখ্য, আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত বিওপি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ এলাকায় ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে কাশিমগঞ্জ বিওপির ক্যাম্প উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি আম গাছের চারা রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে উপস্থিত বিজিবির সদস্যের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ দেন তিনি। উদ্বোধনী ভাষণে রিজিয়ন কমান্ডার সব সদস্যকে সীমান্ত…