Author: admin

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ “লাল লাল নীল নীল বাত্তি দেইখ্যা নয়ন জুড়াইছে, বাণিজ্য মেলায় আইয়্যা আমার মনের আশা পুরাইছে” এমনি করে গানে গানে বলেন ডেমড়া থেকে আগত ছোট্ট নীল ঝড়া। তিনি আরো বলেন, ছোট্ট বলে ঢাকায় বাণিজ্য মেলায় কেউ নিয়ে যেত না। আমাদের বাড়ির কাছে পূর্বাচলে আম্মুর সাথে জীবনের প্রথম মেলায় আসলাম। মনডা ভরে গেছে। তার সাথে আছেন ছোট্ট আরাফ খান। তিনি বলেন, “আমার স্বাদ না মিটিল, আশা না পুরাল, বাণিজ্য মেলায় আসিয়া সবই পূরন অইল।” ঢাকার রামপুরা বন্শ্রীতে থাকেন সূচনা ও আলমগীর। দু’জনই সরকারী চাকরী করেন। সারাদিনই ব্যস্ত থাকেন। অবসর শুধু রাতের বেলা টুকুই। তাই শীত উপেক্ষা করেই…

Read More

মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৪ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে বেসরকারি সাহায্যকারী সংস্থা “সিও “। এ সকল তরুণ উদ্যোক্তাদের সম্মান জানাতে সিও সংস্থার আয়োজনে রবিবার (১২ জানুয়ারি) সকালে তাদের চাকলা পাড়ার নিজস্ব কার্যালয়ের কনভেনশন সেন্টারে “উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান- ২০২৫ “এ ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার সর্বমোট ১০০ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে শুধুমাত্র কালীগঞ্জ উপজেলায় রয়েছেন ১৪ যন্ত তরুণ কৃষি উদ্যোক্তা। অন্যান্যদের মতো তারাও কৃষির নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। বিশেষ করে কালীগঞ্জের তরুণ কৃষি উদ্যোক্তারা ড্রাগন চাষে সফলতা পেয়েছেন। এ উপজেলায় সম্মাননা পেলেন টিপু…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে কুমিল্লা রেলওয়ে স্টেশনের ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) প্রথম প্রহরে রেলওয়ে স্টেশনে থাকা মানুষদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাফায়েত সজল, শাখা ছাত্রদলের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রিয়াজ উদ্দিন অন্তর এবং একই শিক্ষাবর্ষের মাহফুজুর রহমান আরিফসহ আরও কয়েকজন। এ ব্যাপারে ছাত্রদল কর্মী মাহফুজুর রহমান আরিফ বলেন, ‘রেলস্টেশনে অনেক অসহায় মানুষ থাকে যারা ঠিকমতো দুবেলা খাবার খেতে পারে না। তাদের থাকার জায়গা নাই। আমাদের এই উদ্যোগে উদ্দেশ্যে হচ্ছে তারা যাদে দুমুঠো খাবার খেতে পারে। আগামীতে…

Read More

কয়রা উপজেলা প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ’ গ্রাম নিয়ে প্রচলিত প্রবাদটি আজও মানুষের মুখে মুখে শোনা যায়। কিন্তু গ্রামের পর গ্রাম ঘুরেও এখন দেখা পাওয়া যায় না বাংলার ঐতিহ্য ধান, গমসহ ফসল সংরক্ষণের গোলার। মাঠের পর মাঠ ধানক্ষেত থাকলেও কয়রা উপজেলা প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ কৃষকের বাড়িতে এখন নেই ধান, গম মজুত করে রাখার বাঁশ-বেত ও কাদা দিয়ে তৈরি গোলা ঘর। দেশের একেবারে দক্ষিণে খুলনার কয়রা উপজেলা এ জেলার বেশির ভাগ মানুষের প্রধান পেশা কৃষি। একসময় এখানে সমাজের নেতৃত্ব নির্ভর করতে কার কয়টি ধানের গোলা আছে এই হিসাব , কন্যা পাত্রস্থ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: ফাহমিদা লস্করের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ জানুয়ারি রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ধনবাড়ী ব্যবসায়ী রফিকুল ইসলাম, যুবদল নেতা মাসুদ, মাসুদ রানা, হাবিবুর রহমান হব, ব্যবসায়ী আয়নাল হোসেন, হাবিব হোসেন, নুরজাহান বেগম, সোমা আক্তার প্রমুখ। মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা জানান, দীর্ঘদিন যাবত এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীরা পরিপূর্ণ স্বাস্থ্য সেবা ও ওষুধ পত্র পাচ্ছে না। সেই সাথে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ীর এম্বুল্যাসের চালক দিয়ে তার ব্যাক্তিগত গাড়ী…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানোন্নয়ন পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় প্রক্টরিয়াল বডি, বিভাগের শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে উদ্ধার করে ইবি থানায় সোপর্দ করেন। তোপের মুখে পড়া ওই ছাত্রলীগ নেতা ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন অর রশিদ। তিনি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতির পদে আছেন। প্রকাশ্যে জুলাইয়ের আন্দোলনের বিরোধীতা ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সে আন্দোলন পরবর্তী সময়েও বিভিন্ন অপপ্রচারে লিপ্ত ছিলো এবং আবার শক্তিশালী হয়ে ফিরে এসে আন্দোলনকারীদের থেকে প্রতিশোধ…

Read More

জিয়ারত জুয়েল: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে টাঙ্গাইল জেলার বাসাইলে আজ সোমবার (১৩-০১-২৫) ‘তারুণ্যের উৎসব’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লার সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমীন, উপজেলা মৎস্য অফিসার মো: হাসিবুল ইসলাম,উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান প্রমুখ। তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা থেকে বিজয়ী স্কুলদের মধ্যে প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে প্রথম স্হান অর্জন করে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্হান মিরিকপুর গঙ্গাচরন তপশিলি উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্হান অর্জন করে আইসড়া…

Read More

মাহীর শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি ওঠানোর পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবি ওঠান শিক্ষার্থীরা। গত ২ জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচন চেয়ে মধ্যরাতে বিক্ষোভ করে দাবি তোলে ঢাবির শিক্ষার্থীরা। একদিন পরে অর্থাৎ গত ৩ জানুয়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন আয়োজনের কথা জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ অনেক সংগঠনের নেতৃবৃন্দই বাকসু নির্বাচনের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে নির্বাচনের আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার কথা ব্যক্ত করেন কেউ কেউ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল…

Read More

শামসুন্নাহার সুমা নব নিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব আবু তাহের মাসুদ’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ সমিতি। গেলো ১২ ই জানুয়ারি -২০২৫ ইং ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হল কক্ষে আলোচনা, শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে। এসময় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির মুখপাত্র মুফতী আল্লামা খলিলুর রহমান জিহাদী, সভাপতি মোঃ মাজিদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মাতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির অন্যতম শুরা সদস্য( প্রেসিডিয়াম মেম্বার ) ও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির উপদেষ্টা ডাঃ শফিউর রহমান সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ৫৯৫১ টি…

Read More

সাজ্জাদ ইয়াসির, পবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকটে ছাত্রছাত্রীদের পোহাতে হয় সীমাহীন ভোগান্তি, আবাসন ব্যবস্থার রয়েছে করুণ অবস্থা, হলের ক্যান্টিন ও টিএসসি নিয়ে নেই অভিযোগের অন্ত। বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবি থাকলেও তা নিয়ে নেই কার্যকরী উদ্যোগ। বিগত আমলে ভেঙ্গে ফেলা বিশ্ববিদ্যালয় স্কয়ারের পুনঃস্থাপনের দাবি বার বার উঠলেও যৌক্তিক এসব সংস্কার বাদ দিয়ে যেন বিগত আওয়ামী প্রশাসনের পুনর্বাসনে ব্যস্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব্য প্রশাসন। যা নিয়ে ইতোমধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জ্যেষ্ঠ শিক্ষক এবং আইন ও ভূমি…

Read More