- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
Author: admin
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ঘুষ না দিলে মেলে না কোন প্রকল্প! এমনটাই অভিযোগ উঠেছে উপজেলার আহম্মদপুর এলাকায় সেচ প্রকল্প স্কিমের স্থানান্তর করণে নাটোরের (বিএডিসি) প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন এর বিরুদ্ধে। জানা যায়, ঐ প্রকৌশলী কে চাহিদা মতো ঘুষ না দেওয়ায় এবং বেশি টাকা ঘুষের বিনিময়ে প্রকৃত কৃষককে সেচ প্রকল্পের স্কিম বরাদ্ধ না দিয়ে বড়াইগ্রাম উপজেলার বরাদ্দকৃত প্রকল্পটি অন্য উপজেলায় স্থাপন করেন তিনি। বিএডিসির সেচ প্রকল্প স্কিম বঞ্চিত ভুক্তভোগী কৃষক হুমায়ন কবির জানান, আহমেদপুর আমার নিজ মৌজায় আমি সেচ প্রকল্প স্কিমের জন্য ২০২০ সালে আবেদন করি এবং আমি এই উপজেলার সর্বপ্রথম আবেদনকারী। আবেদনের পর নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেনের সাথে…
নাহিদা হাসান দীপা রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকৃতিকে কুয়াশার চাদরে জড়িয়ে আবির্ভাব ঘটে শীতকালের।প্রকৃতিদেবীর নিয়ম অনুসারে রাতের অলসতা ত্যাগ করে কুয়াশার চাদর ভেদ করে আগমন ঘটে শীতের সকালের।প্রকৃতি যেন এক নতুন রূপ নেয়।আর এই প্রকৃতির সাথে গ্রামের মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। শীতকাল তাদের জীবনে যেমন কষ্ট বয়ে আনে, তেমনি আনন্দ আর আমেজের নতুন এক অধ্যায়ও তৈরি করে। হাড়কাঁপানো ঠাণ্ডা আর শীতল হাওয়ার মধ্যেও গ্রামীণ জীবনে যেন উৎসবের আমেজ কখনও ফুরায় না। বলছি উত্তরবঙ্গের গ্রাম এলাকার শীতের কথা। যেখানে শীতকালের ভয়াবহতা মানেই চোখের সামনে ভেসে আসে গ্রামীণ মানুষদের সেই অসহায় মুখ,সেই সাথে এক ফালি হাসি। শীতকাল মানেই খেজুরের রস সংগ্রহের উৎসব আর…
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি কাঠালিয়ায় সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সিদ্দিকুর রহমান ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক (নন ক্যাডার) মো. সিদ্দিকুর রহমান। রোববার (১২ জানুয়ারী) বেলা ১১টায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার হালদার শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর করেন মো.সিদ্দিকুর রহমানের কাছে। এর আগে গত বুধবার (৮জানুয়ারী) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তর কলেজ শাখা-১ এর সহকারি পরিচালক মুহাম্মদ সফিউল বশর স্বাক্ষরিত ওএম/ ৩৪সি-১/ ২০১৫-২৩১৯ স্বারকে এক চিঠিতে মো.সিদ্দিকুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বের আদেশ দেন। এ আদেশে প্রভাষক তপন কুমার হালদারকে অধ্যক্ষের দায়িত্ব হতে অব্যহতি দিয়ে বিধিমোতাবেক জ্যেষ্ঠতম প্রভাষক…
প্রতীতি, রংপুর আধুনিক বাঙালি সমাজ ও সংস্কৃতির গভীরে লুকিয়ে থাকা সংকট এবং আত্মপরিচয়ের টানাপোড়েন সাহসিকতার সঙ্গে বিশ্লেষণ করেছেন আহমদ ছফা তার বহুল আলোচিত বই “বাঙালি মুসলমানের মন”-এ। ১৯৮১ সালে প্রকাশিত এই বইটি সময়ের চেয়ে এগিয়ে থাকা এক তাত্ত্বিক কাজ, যা আজও প্রাসঙ্গিক। মূল বিষয়বস্তু: ছফা বইটির প্রতিটি অধ্যায়ে তুলে ধরেছেন বাঙালি মুসলমানদের আত্মপরিচয়, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে উদ্ভূত সংকট। তিনি দেখিয়েছেন, কীভাবে বাঙালি মুসলমানরা তাদের সামাজিক ও সাংস্কৃতিক শেকড় এবং ধর্মীয় আদর্শের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। ইতিহাস ও পরিচয়ের টানাপোড়েন: ছফা বলেছেন, বাঙালি মুসলমানের মন বহুমাত্রিক দ্বন্দ্বে পূর্ণ। একদিকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি, অন্যদিকে…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) সেলিম ভূঁইয়া কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কাঠালিয়া উপজেলা শাখার প্রধান কার্যালয়ে দুপুর ১২ টায় কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দার এর সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় কন্ঠভোটে পূর্ব পাটি খালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান পলাশ সভাপতি, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত)প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন সাধারণ সম্পাদক, মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দার সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় দক্ষিণ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় আদালত থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ কর্তৃক শারীরিক নিপীড়ন। এ ঘটনায় থানায় এজাহার দিলেও মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী গৃহবধূ লাকী বেগম। গত সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ওই গৃহবধূ। গাইবান্ধা শহরের দক্ষিণ বানিয়ারজান এলাকার লাকী বেগম নামের ওই গৃহবধূ সংবাদ সম্মেলনে জানান, পুত্রবধূ ফাতেমাতুজ জোহরার অপহরণ মামলায় ছেলে ফয়সাল লেলিন জেলে রয়েছেন। গত ১২ জানুয়ারী রোববার তিনি ছেলের জামিনের জন্য গাইবান্ধা কোর্টে যান। জামিন না হলে কোর্ট থেকে ফেরার পথে মূল গেটের কাছে এলে ছেলের শ্বশুর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে শহর যুবলীগের আহবায়ক কমিটির সক্রিয় সদস্য মানিক বাবু ও ছাত্রলীগ নেতা ইসমাইলকে ছাড়ানোর তদবির চালাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে তাদের শহরের বৈল্লা এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন,টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মানিক বাবু ও শহর ছাত্রলীগের কর্মী ইসমাইল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে দেখা গেছে টাঙ্গাইল মডেল থানায় জামায়াতের জেলা ও শহর শাখার নেতাকর্মীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে বসে আছেন। তারা জানান তাদের দুইজনকর্মীকে ছাড়াতে এসেছেন। অতীতে তারা যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্বীকার করেন তারা। খোঁজ নিয়ে জানা যায়,বিগত সময়ে মানিক বাবু ও ইসমাইল দুজনে…
পানছড়ি প্রতিনিধি (খাগড়াছড়ি) ; খাগড়াছড়ির জেলার পানছড়ি উপজেলায় অসহায়,অসুস্থ ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক ও বিবিধ সামগ্রী প্রদান করে ৩ বিজিবি (লোগাং জোন)। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় সদর দপ্তর লোগাং জোন ‘র দায়িত্বপূর্ণ এলাকায় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া (পিএসসি, এএসসি)’র উপস্থিতিতে ১০ জন দুস্থ, গরীব ও অসহায় পরিবারকে ১০ বান্ডিল (প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে) ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ৪ জন মহিলাকে সেলাই মেশিন, প্রতিবন্ধী ছেলের জন্য ১টি হুইল চেয়ার, ১ জন অসহায় পরিবারকে ১টি নলকুপ, ৩ জন অসহায় এবং অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান ও লোগাং…
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ নাজনীন সুলতানা বিদেশী স্টলে পণ্য দেখায় ব্যস্ত। কথা হয় তার সাথে। তিনি বলেন, ওদের এখানে অনেক নতুন নতুন প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। মানও ভাল। গতবারও বেশ কিছু পণ্য কিনেছিলাম, এখনও ভালই চলছে। এবারও দেখছি বেশ কিছু নতুন পণ্য এসেছে। দামদর করছি। দামে মিললে কিছু দরকারী পণ্য কিনে নেব। ভিনদেশী মানুষ আর পন্য সামগ্রীর দিকে বাণিজ্য মেলায় আগত ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ লক্ষ্য করা গেছে। কেউ কেনা কাটায় নতুনত্ব খোঁজার জন্য, নতুন পণ্য সংগ্রহের জন্য, কেউবা আবার সখের বশে দেখার উদ্দেশ্যে বিদেশী স্টলগুলোতে ভীড় জমাচ্ছেন। বাংলাদেশের মানুষের সৌখিনতার গল্প এখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ পাওয়া…
মানিক হোসেন, ইবি: জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ইকসু) গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় টিএসসিসির ১১৬ নং কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটির আয়োজন করেন শাখা ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ। অনুষ্ঠানে অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত অনুষদের ডিন অধ্যাপক ড আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড আব্দুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, শাখা…