Author: admin

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি : “সারা বছর শুধু কাজ নয়, শ্রমিকদের জীবনে একটু বিনোদনও প্রয়োজন”- এই বিষয়টি অনুধাবন করে ঝিনাইদহের কালীগঞ্জের স্বনামধন্য ব্যাবসায়ী প্রতিষ্ঠান “মেসার্স শহীদ এন্ড সন্স”- এর আয়োজনে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। ৮ জানুয়ারি ২০২৫ তারিখ পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত এই বনভোজনে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত স্যানিটারি, বোরিং এবং টাইলস বিভাগের ৬০ জন শ্রমিক অংশগ্রহ করেন। অংশগ্রহণকারী প্রত্যেক শ্রমিককে মেসার্স শহীদ এন্ড সন্স-এর সৌজন্যে টি- শার্ট এবং খাবার প্রদান করা হয়। শ্রমিকরা পুরো দিনটা নেচে-গেয়ে অনাবিল আনন্দ উপভোগ করেন। বার্ষিক বনভোজনে অংশ নেওয়া একাধিক শ্রমিক জানান, কালীগঞ্জের সুনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স শহীদ এন্ড সন্স- এর আয়োজনে বার্ষিক বনভোজনে…

Read More

তজুমদ্দিন ভোলা প্রতিনিধি।। ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়েছে। ০৮ জানুয়ারি ২০২৫, বুধবার বিকাল ৩ঘটিকার সময় তজুমদ্দিন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন পূর্ব পাশে গোডাউন রোডের মাথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা সাইফুল ইসলাম সঞ্চালনায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার আওতাধীন ২নং সোনাপুর ইউনিয়ন পরিষদ শাখার সেক্রেটারি জেনারেল আফজাল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল হজরত মাওলানা নজিবুল্লাহ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কার্যালয় উদ্বোধন করেন এবং ইসলামী…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ২২৭৬ জন নেতাকর্মীদের ক্রসফায়ার এবং ১৫৩ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন বিএনপির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ার করে হত্যা করা হয়। এ ক্রসফায়াসের…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ নাজমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত, নাজমা বেগম লাভরাপাড়া এলাকার নাঈম মিয়ার স্ত্রী। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত রাত ১ টার দিকে লাভরাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় নাঈম মিয়ার বসতঘরে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাজা ও ৫০ কেজি ফেন্সিডিল উদ্ধার করে। এসময় গ্রেপ্তার করা হয় নাঈমের স্ত্রী নাজমা বেগমকে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ : ‘সরকার কী চায় কউক দিমু, আমার পোলার সন্ধানডা দিক’ নয় মাসের অন্তঃসত্ত্বা ফারজানা বেগম। সন্তান-সম্ভবা এ নারীর এ সময়ে বাড়িতে বিশ্রামে থাকার কথা। কিন্তু শীতের সকালে নিখোঁজ স্বামীর ছবি হাতে দাঁড়িয়ে আছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সামনে। সাথে তার ৬ বছরের শিশু সন্তান। গত সাড়ে ৪ মাস ধরে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন তিনি। রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার বাসিন্দা ফারজানার দাবি, তার কাপড় বিক্রেতা স্বামী মো. ফয়সাল (৩০) গত ২৫ আগস্ট রাত থেকে নিখোঁজ। ওই রাতে রূপসীর গাজী টায়ারস কারখানায় আগুনের ঘটনার পর ভাতিজাকে খুঁজতে কারখানার ভেতর ঢোকেন তিনি। ভাতিজা বাড়ি ফিরলেও কোনো…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের সর্বজন শ্রদ্দেও ব্যাক্তিত্ব সরকারী নলডাঙ্গাভুষন মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক ও হাজী কল্যান সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান (৮৪) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত ১০টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি তিনি মারা যায়।কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের বাসিন্দা মরহুম লুৎফর রহমান শিক্ষকতা থেকে অবসরের পর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলা হাজী কল্যান সমিতি, মধুগঞ্জ বাসষ্টান্ড জামে মসজিদ ও বলিদাপাড়া কওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি দীর্ঘদিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দ্বায়িত্ব পালন ছাড়াও একাধিক সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। শেষ…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলার গোচরা ইসলামীয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গোচরা ইসলামীয় হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী নেই এবং সুপার মো.শহিদুল ইসলাম প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অটোযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।স্থানীয়রা জানান, শীতের অযুহাত দিয়ে প্রায় সময়ই মাদ্রাসা কতৃপক্ষ শিক্ষার্থীদের ছুটি দিয়ে তারা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। এতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগেও মাদ্রাসা খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের শরীফ নামের এক বহিষ্কৃত ছাত্রদল কর্মীর বিরুদ্ধে বিবাহিত নারীকে বিয়ের জন্য চাপ, মুরগির রক্ত মেখে মামলাসহ একাধিক ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী । বুধবার দুপুরে জেলার নাগরপুর উপজেলার আলোকদিয়া বিদ্যালয় চত্বরে মানববন্ধন করে এলাকাবাসি। অত্যাচারী ছাত্রদল কর্মী শরীফের বিচার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম, ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আলম হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, আব্দুস ছামাদ, অত্যাচারের শিকার গৃহবধু বৃষ্টি আক্তার, মানিক মোল্লা, আক্কেল আলী, মসজিদের ইমাম আমিনুর রহমান বোরহান, মান্নান প্রমূখ। গৃহবধু বৃষ্টি…

Read More

পিরিজপুর প্রতিনিধি: পিরোজপুরে ‘হার পাওয়ার প্রকল্প’র আওতায় নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ইসরাত হোসেন খান। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, উপজেলা আইসিটি অফিসের এ্যাসিস্টেন্ট প্রোগ্রামার তানজিলা সালওয়ার, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিঃ এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থী তামান্না হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির সহায়তা…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার ছুটির দিনেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। একইসঙ্গে লাইব্রেরিতে অতিদ্রুত শিক্ষার্থীদের জন্য জব কর্নারের ব্যবস্থা করা হবে বলেও জানা গেছে। বুধবার (০৮ জানুয়ারি) ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের নিমিত্তে এখন থেকে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিনে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠ কক্ষ সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। এদিকে সম্প্রতি বিভিন্ন সময় শিক্ষার্থীরা ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি খোলা…

Read More