Author: admin

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদের ট্রলি দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । বৃহষ্পতিবার বেলা ৩ টার দিকে উপজেলার একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ । সরজমিনে দেখা যায় , কৃষকদের নিয়ে ব্যতিক্রম পাওয়ার ট্রিলার প্রতিযোগীতার আয়োজন করেছে উপজেলার একতারপুর গ্রামের যুবকেরা । পাওয়ার ট্রিলার প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকদের ১০ টি পাওয়ার ট্রিলার অংশ নেয় । প্রতিযোগীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীর মধ্যে দুটি ছাগল বিতরন করা হয় । বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন শেষে…

Read More

দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গাড়ি ড্রাইভারসহ ৪ পর্যটক কে অপহরণের অভিযোগে ২ জন কে গ্রেফতার করেছ পুলিশ। বুধবার মধ্যরাতে (৯ জানুয়ারী) উপজেলার রশিক নগর এলাকা হতে দীঘিনালা থানা পুলিশের অভিযান পরিচালনা করে দু‘জন কে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার রশিক নগর এলাকার মৃত ফালু মিয়ার ছেলে মোঃ নবী হোসেন (৩০) ও একই এলাকার মোঃ শুক্কুর আলীর স্ত্রী মোছাঃ ইয়াছমিন আক্তার (২২)। দীঘিনালা থানা সূত্রে জানাযায়, মামলার বাদী মোঃ রুবেল মিয়া (৩২) ঢাকার আনোয়ার বাগ হতে তার ৩ বন্ধু কবির (৩০), মোঃ সাখাওয়াত (৩৮), মোঃ আলা উদ্দিন (৪০)সহ মিলে ৭ জানুয়ারী সাজেক আসার পথে দীঘিনালা বাস স্টেশন হতে ৮…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর শহরে মুচি সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার বিকেলে ৭ পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচিদের দোকানে দোকানে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন । এ বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণী পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরন করছে সেনাবাহিনী । তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী । এ বিষয়ে মেজর কাজী জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে দাখিল পরীক্ষার্থী এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার আউশনাড়া ইউনিয়নের আউশনারা পূর্ব লাইনপাড়া এলাকার পাশের ফুফুর বাড়ীর রুম থেকে সুমী আক্তারকে সিলিং ফ্যান থেকে গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা জয়েন উদ্দিন বট্টু জানান, ঘটনার দিন সুমী প্রতিদিনের ন্যায় কালও তার ফুফুর বাড়ির ওই রুমেই ঘুমিয়ে ছিল। অনেক বেলা হয়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলতে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। সে এ বছর…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সাধারন মানুষের কাছে লিফলেট বিতরণ করেছে।জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে দিনব্যাপী এ কার্যক্রম চলবে বলে তারা জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আলামিন,সদস্য সচিব মনিরুল ইসলাম,যুগ্ম আহবায়ক আল আমিন সিয়াম ও জাবেদ, মুন্না, শেখ ফরাশ সহ নাগরিক কমিটির সদস্যরা। তারা বলেন,আমাদের কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী ৬ দিন ব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। আমরা দিনব্যাপী লিফলেট বিতরণ করবো। শহর থেকে গ্রাম পর্যায়ে আমাদের এই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবো।

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের মির্জাপুরে অবৈধ সেই ৭ ইটভাটা পুনঃ অভিযান পরিচালনা করে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এ অভিযান।পরিবেশ অধিদপ্তর টাংগাইল,সেনাবাহিনী,র‍্যাব, পুলিশ,ও আনসার বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়।এসময় উপজেলার বহুরিয়া,বাইমাইল ও পাহাড়পুর এলাকায় চলতি বছর নতুন করে গড়ে ওঠা ৭ অবৈধ ইটভাটা-‘বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস,হক ব্রিকস,নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস,সনি ব্রিকস, রানা ব্রিকসে’ অভিযান চালিয়ে ভাটাগুলোর চিমনি স্থায়ীভাবে ভেঙ্গে দেয়া হয়।অভিযানে টাংগাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ্ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম,মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক,সহকারী পরিচালক…

Read More

স্পোর্টস ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর দারুণ এক রোমাঞ্চকর ম্যাচ ‍উপহার দিল দর্শকদের। এই মৌসুমে কাগজে কলমে দুর্দান্ত দুই দলের রোমাঞ্চকর ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহানের শেষ ওভারের অবিশ্বাস্য ইনিংসে ভর করে ৩ উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে ১৯৭ রানের বড় সংগ্রহ গড়ে। তবে শেষ ওভারে দরকার লাগা ২৬ রান রংপুর অধিনায়ক সোহান একাই করে রংপুরের জয় নিশ্চিত করে। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল (৩৪ বলে ৪০) ও নাজমুল হোসেন শান্ত (৩০ বলে ৪১) ওপেনিং জুটিতে…

Read More

প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া। ৯.জানুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নব-দিগন্ত সংগঠন এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটাল এর আসপাশ ফকিরাপুল সহ রেলস্টেশনে থাকা অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম মানবিক সেচ্ছাসেবী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজহার উদ্দিন,কোহিনূর আক্তার,মোজাহিদ আরাবি,মোঃ আমান উল্লাহ,রমজান মাহমুদ, উক্ত সংগঠনের সদস্যদের মধ্যে ওয়াসিম আকরাম,আবু বকর মোহাম্মদ আয়মান,মাসুদুর রাহমান,সোহরাব, আব্দুর রহমান,আহমেদ মোস্তাফিজ, মোজাহিদ,ফাতেমা আক্তার, শিমু আক্তার,সামিরা আক্তার,সহ আরো অনেক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। সংগঠন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মুজিব ও মোহাম্মদ রাফী বলেন, মানব সেবা’ই আমাদের লক্ষ্য, এই স্লোগান কে সামনে রেখে আমরা আমাদের সামর্থ অনুযায়ী মানবিক ও সেবামূলক…

Read More

রূপগঞ্জ প্রতিনিধিঃ বিগত সময়ের মত রাষ্ট্র পরিচালনায় লুটপাট, অর্থপাচার, কালোবাজারি, চাঁদাবাজি, জবরদখল, প্রতিহিংসামুলক রাজনীতির পরিবর্তে জবাবদিহিতামুলক সরকার প্রতিষ্ঠা করার দাবী জানিয়েছে ৯ম শ্রেণীর শিক্ষার্থী তানজিলা আক্তার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উৎসব-২৫ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভায় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তানজিলা আক্তার এ দাবী জানান। তার বক্তব্যে বলেন আগামীর বাংলাদেশে একটি প্রশ্ন দিবস চাই, যেখানে সারাদেশের মানুষ মন খুলে প্রশ্ন করতে পারবেন। আলোচনা সভায় অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, আগামীর বাংলাদেশে এমন একজন শাসক চাই যার সকল কাজের প্রশংসার পাশাপাশি আলোচনা-সমালোচনা করা যাবে। আগামীর বাংলাদেশে ঘুষ বানিজ্য, মাদক, দূর্নীতি, অন্যায়-অনিয়ম ও কোন প্রকার বৈষম্য থাকবে…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ :দিন যতই ঘুনিয়ে যাচ্ছে শীতের তীব্রতা ততটাই শক্তিশালী হয়ে দাঁড়াচ্ছে আজ ৯ জনুয়ারি সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। জানুয়ারির শুরুতে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও এক দিনের ব্যবধানে ৬ দশমিক ৪ ডিগ্রি কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বুধবার নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের…

Read More