- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
Author: admin
কুষ্টিয়া প্রতিনিধি : ৮ ই জানুয়ারি, রোজ বুধবার, সকাল ১১ টায় পোড়াদহ কলেজের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয় । স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি উপজেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় মিরপুর থানার ৯ নং পোড়দহ ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং পোড়াদহ কলেজের তত্ত্বাবধানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । এই অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গ্রুপ ভিত্তিতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আব্দুল কুদ্দুস, প্যানেল চেয়ারম্যান, পোড়াদহ ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অন্নদা প্রসাদ মোহন্ত কার্তিক, অধ্যক্ষ পোড়াদহ কলেজ। উপস্থিত ছিলেন বিচারক হিসেবে মাওলানা অধ্যাপক হাসেম আলী, আমির বাংলাদেশ…
মোঃআশরাফ বরিশাল প্রতিনিধি:- বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমানের দেশী চোলাই মদ ও গাঁজাসহ স্বামী স্ত্রীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার (দর্জিরপাড়) গ্রামের সুশান্ত সরকারের বাড়িতে কয়েকজন মিলে মদ পান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সমীর রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে সুশান্ত সরকার, পলাশ মল্লিক, ননী মন্ডল,জন গাইন ও সুশান্ত সরকারের স্ত্রী শ্রাবণী গাইনসহ ৫ জন কে ৫০ লিটার দেশীয় চোলাই মদ সহ ১শত ১০ গ্রাম গাঁজাসহ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানার এসআই সমীর রায় বাদী…
আরিফ হাসান গজনবী প্রতিনিধি রামপাল বাগেরহাট বাগেরহাটের রামপালে গোনাইব্রিজ এলাকায় শুভ এন্টারপ্রাইজের বালুর মাঠে রামপাল প্রেসক্লাব’র আয়োজনে মাসব্যাপী আনন্দ মেলার নামে যাত্রাপালা, জুয়ার আসর, লটারীসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামপাল উপজেলা ইমাম সমিতি ও তৌহিদী জনতা। বুধবার(৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফয়লাহাটের বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মল্লিক আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জিহাদুজ্জামান,…
মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি অর্থ অপচয় রোধসহ অনুনোমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবিতে চারণ সংস্কৃতি গোষ্ঠী হলরুমে আজ দুপুর ১২ ঘটিকার সময় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ভুক্তভোগী অভিভাবকের আয়োজনে এই সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন অভিভাবক মোঃ মকবুল হোসেন । তিনি অভিযোগ করে বলেন- বালিয়াডাঙ্গী উপজেলায় অনুনোমোদিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে । এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের কোন অনুমতি নাই । প্রতিষ্ঠানে প্রশিক্ষণবিহীন পার্টটাইম শিক্ষক দিয়ে পাঠদান করার মাধ্যমে শিক্ষার গুনগতমান বিনষ্ট হচ্ছে । বালিয়াডাঙ্গীতে কিন্ডারগার্ডেনের আদলে এসব…
মাসুদুল ইসলাম মাসুদ, ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ফটিকছড়ি এর সিদ্ধান্ত মোতাবেক ‘আমার স্কুল, পরিচ্ছন্ন স্কুল’ ক্যাম্পেইন এর অংশ হিসেবে ফটিকছড়ি গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়, ধুরং খুলশি লায়ন্স উচ্চ বিদ্যালয়, নাজিরহাট গার্লস হাই স্কুল এ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।এসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ,শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।’তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ফটিকছড়ি এর সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন মাদ্রাসা চালু করেছে ‘আমার মাদ্রাসা, পরিচ্ছন্ন মাদ্রাসা’ ক্যাম্পেইন। এছাড়া তারুণ্যের মেলা সফল করার জন্য ফটিকছড়ি উপজেলা প্রশাসন সামনে আরো নব নব সিদ্ধান্ত নিবে বলে জানান। ফটিকছড়ি নির্বাহী অফিসারের সাথে কথা বলে জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফটিকছড়ির প্রতিটি ইউনিয়ন…
একে আজাদ রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিকনদীর তীরে শতবছরের পুরাতন ঐতিহ্যবাহী রাজাটংকনার্থ চৌধুরীরর দৃষ্টিনন্দন রাজবাড়িতে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এ অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করছেন জেলা ও উপজেলা প্রশাসন। অনুষ্ঠান ঘিরে উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ তেমনি প্রশাসনও নিরপত্তার চাদরে ঘিরে রাখতে তৈরি করেছে রোডম্যাপ। এবারে ইত্যাদি অনুষ্ঠানে রাণীশংকৈলের ইতিহাস,ঐতিহ্য রামরাইদিঘী,গোরখোনাথের গরকই কুপ,জগদলজমিদারবাড়ি, নৃত্যানুষ্ঠান,কৌতুক অভিনয়সহ প্রাকৃতিক বৈচিত্রময় বিভিন্ন নিদর্শন।। কয়েদিন ধরে রাজবাড়ির আঙ্গিনায় চলছে মাঠ সাজানোর প্রস্তুতি আগামিকাল প্রদর্শিত হবে অনুষ্ঠান। এলক্ষে প্রশাসন কয়েকটিস্থরে তৈরি করেছে নিরাপত্তার বেষ্টনি, মোতায়েন করা হবে সেনাবহিনী, পুলিশ ও আনসার। ইতমধ্যে অনুষ্ঠাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আল গালিব নামে একটি যাত্রীবাহী বাস থেকে এক কেজি ৬১ গ্রাম কোকেন ও ৭৫ গ্রাম হিরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুর এলাকায় বাসে অভিযান চালিয়ে ওই মাদকের চালানটি জব্দ করা হয়। ওই মাদকের মূল্য আনুমানিক ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা বলে জানা গেছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। বিজিবি সূত্র জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে ভারত থেকে মাদকগুলো বাংলাদেশে আনা হয়। এরপর এক নারীর মাধ্যমে তা যাত্রীবাহী বাসে ঠাকুরগাঁও ও দিনাজপুরে পাঠানো হবে বলে এমন গোপন সংবাদ পাওয়া যায়। পরে মঙ্গলবার দুপুরে ভজনপুর এলাকায় জাতীয় মহাসড়কে…
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে টাস্কফোর্স অভিযানে মূল্যবান একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। এসময় নুরুজ্জামান এসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি’র) অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, তাদের পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের কষ্টি পাথরটি উদ্ধার করে। যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন…
সাজ্জাদ ইয়াসির, পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার স্বপ্ন নিশ্চিতকারী পবিপ্রবিয়ানদের দ্বারা পরিচালিত ঘাসফুলের কার্যকরী পরিষদ-২০২৫ গঠিত হয়েছে। ৫ জানুয়ারি ২০২৫, ঘাসফুলের সদ্য সাবেক সভাপতি ফারিহা তাসনিম এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক তানভীর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কার্যকরী পরিষদ প্রকাশিত হয়। কার্যকরী পরিষদ-২০২৫ এ সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থা অনুষদের তাসফিয়া আক্তার অর্পা এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ওয়াসিফা রহমান অরনি নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি তাসফিয়ায় আক্তার অর্পা বলেন, আমার দায়িত্ব আমি নিষ্ঠা এবং সততার সাথে পালন করব, সবার সহযোগিতার মাধ্যমে আগামী দিন গুলাতে ঘাসফুলকে অনন্য…
পঞ্চগড় প্রতিনিধি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পূনরায় সভাপতি হিসেবে জুলফিকার রহমানের নাম ঘোষণা করা হয়েছে এবং সেক্রেটারি মনোনিত হয়েছেন রাশেদ ইসলাম। সোমবার (৬ জানুয়ারি) সকালে জেলা শহরের পূর্ব মিঠাপুকুর এলাকায় পঞ্চগড় জেলা জামায়াতের অফিসে জেলা ছাত্রশিবির আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক সভাপতি হিসেবে জুলফিকার রহমানের নাম ঘোষণা করেন। পরে নব মনোনীত সভাপতি অন্যান্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারির নাম ঘোষণা করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর সভাপতি রেজোয়ান ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক কেন্দ্রীয়…