Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে, এটা প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। যুক্তরাষ্ট্র থেকে আসা নেতাকর্মীদের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন ভারতে আছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সেখানে ‘দিকনির্দেশনামূলক’ ভাষণ দেবেন এবং উদ্যোগটি সফল হলে এটিই হবে শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, আওয়ামী লীগ আগামী ২/৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে।’ তবে সেটি কীভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনাসহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু…

Read More

বিনোদন ডেস্ক আলোচিত অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান। তিনি বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে, বিগত আ.লীগ সরকারের আমলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলটির নাম ব্যবহার করতে বলে অভিযোগ ওঠে তার ওপর। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দলটির সঙ্গে ঘনিষ্ঠ শিল্পীরা তোপের মুখে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর উপজেলার রামপুর জোড়াপোল এলাকায় গত ৬ জানুয়ারি সুদেব হালদার (২৮) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন নিহত ব্যবসায়ী যুবকের বাবা সুব্রত হালদার ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা করে।ঘটনার দুদিন গড়িয়ে তিন দিন হলেও হত্যায় জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ নিহতের পরিবার, স্বজন এবং এলকাবাসী,স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ করতে দোকান বন্ধ রেখে সড়কে নেমে আসে।বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে ঝালকাঠির বাউকাঠি বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান ১ ঘন্টার জন্য বন্ধ করে প্রতিবাদ জানায় ব্যবসায়ীরা। সকাল ১০টায় নিহত সুদেব হালদার বাউকাঠি বাজারস্থ মোবাইল ফোনের দোকানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাজারে ব্যবসায়ীরা।মানববন্ধন…

Read More

ভোলা জেলা প্রতিনিধি দীর্ঘদিন যাবত ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীচর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল আহমদ ফরাজী এর নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ১ টা হতে ভোর ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের মাস্টার কলোনী এলাকায় বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড তাজা গোলা, ০৪ টি হাতবোমা…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ক্লিনিকের অব্যবস্থাপনা ও চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ৪ জানুয়ারি উপজেলা শহরের নিমতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত কালীগঞ্জ জেনারেল হাসপাতালে ওই নবজাতকের মৃত্যু হয়। যদিও ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতক মৃত্যুর ঘটনাটি অস্বীকার করে আসছেন।অপরদিকে ভুক্তভোগী পরিবারটিকে ম্যানেজ করেছেন।এমনকি মৃত নবজাতকের পিতার নিকট থেকে লিখিত একটি অনাপত্তি পত্রও নিয়েছেন বলেও জানা গেছে। মৃত নবজাতকের পরিবার সূত্রে জানা যায় , ৪ জানুয়ারি সুমাইয়া খাতুন নামে এক প্রসূতি মা প্রাইভেটে এ হাসপাতালটিতে ভর্তি হন। এর কিছুক্ষণ পর ডাক্তার প্রতাপ কুমার বিশ্বাস অস্ত্রোপচারের পরপরই নবজাতকের মৃত্যু হয়। অস্ত্রোপচারে এনেসথেসিয়া ডাক্তার হিসেবে ছিলেন ডাক্তার তানভীর।…

Read More

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ মূসা খান, ইউপি সদস্য মোঃ ফয়সাল আহমদ, মোঃ নুরুজ্জামান সিকদার, পিয়ারা বেগম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার ওজা সহ ইউনিয়ন পরিষদ ইউপি…

Read More

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে তামান্না আক্তার নামে ষষ্ঠ শ্রেণিতে পড়া এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে । তামান্না আক্তার(১১) ঘোষেরহাট বি. জি.এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ইসাহাক তালুকদারের মেয়ে। অপহৃত ছাত্রীর মা হাজেরা বেগম ও স্থানীয়রা জানান, ‘আমার মেয়ে তামান্না আক্তার ঘোষেরহাট বি. জি.এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মাদরাসায় আসা-যাওয়ার পথে দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে রিদয় গাজী(২৬) মেয়েকে উত্ত্যক্ত করত। এ নিয়ে রিদয়ের বাবা-মায়ের কাছে এক মাস আগে অভিযোগ দেওয়া হয়। এরপরও সে আমার মেয়েকে বিরক্ত করত। পরে গত সোমবার তামান্না মাদরাসায় যাওয়ার পথে রিদয় সহ…

Read More

বিকাশ বিশ্বাস শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, কলেজ শিক্ষার্থীদের মিলনমেলায় এক জমজমাট পিঠা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিকালে শিক্ষার্থীদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে বেলা ১২ টার দিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত পিঠা মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. বি. এম মোখলেছুর রহমান। কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক…

Read More

সায়মা আক্তার, বদরুন্নেসা প্রতিনিধি নারী শিক্ষা প্রতিষ্ঠান বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ আজ পরিণত হয়েছিল এক প্রাণবন্ত উৎসবের মঞ্চে। তারুণ্যের উদ্দীপনা আর বাঙালির ঐতিহ্যের সুগন্ধে মুখরিত ছিল পুরো কলেজ প্রাঙ্গণ। আজ, ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় “তারুণ্য মেলা ও পিঠা উৎসব”, যা শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে আনন্দ আর ঐতিহ্যের অনন্য এক মেলবন্ধন। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ উৎসবের আমেজে জমজমাট। শিক্ষার্থীদের উপস্থিতি, স্টলগুলোর সৃজনশীল সাজসজ্জা, আর পিঠার মিষ্টি গন্ধ কলেজকে পরিণত করে এক গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী মঞ্চে। কলেজের বাংলা, ইংরেজি, দর্শন, মনোবিজ্ঞান, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, রসায়ন, ভূগোল পরিবেশসহ প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয় এই উৎসবে। বিভিন্ন স্টলে প্রদর্শিত…

Read More