- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্র বাড়ে; মাঝামাঝি সারা দেশেই জেঁকে বসেছে শীত। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ঠান্ডায় জবুথবু অবস্থা মানুষের। এই অবস্থায় দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আজ শনিবার ১১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে…
নিজস্ব প্রতিনিধি: মোহাম্মদপুর থানা যুবদল এর সদ্য সাবেক সভাপতি জনাব জাহিদ হোসেন মোড়ল এর উদ্যোগে জেনেভা ক্যাম্পে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আতাউর রহমান ঢালী , প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উপমহাদেশে ৬ দফা দাবির পরে তারেক রহমানের ৩১ দফা দাবি জনগণ জাতীয় দাবি হিসেবে বিবেচনা করে। সম্মানের মালিক আল্লাহ। আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সরকারের কারাগারে থেকে দীর্ঘদিন যাবৎ অসুস্থ যাকে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভালবাসায় সিক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। আর একজন…
ভালুকা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে তিন ফ্যাক্টরির শ্রমিকগন একত্র হয়ে যৌথভাবে আন্দোলন করে ১মে কারখানা ও পরে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ তিন ফ্যাক্টরি হচ্ছে,রো ফ্যাশন গার্মেন্টস, আশিক নীট কম্পোজিট,ডিবিএল ফ্যাক্টরি। বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কে প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখেন তারা। এ সময় মহাসড়কের দুই পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, পল্লীবিদ্যুৎ এলাকায় রো ফ্যাশন গার্মেন্টস, আশিক নীট কম্পোজিট, ডিবিএল ফ্যাক্টরি তারা গত তিনমাস যাবৎ বেতন দেয়না,গত ঈদের সময় শ্রমিকরা ওভারটাইম, ঈদ বোনাস ইত্যাদি পায়নি, শ্রমিকরা উর্দ্ধোতন কর্তৃপক্ষের মাধ্যমে মালিকপক্ষের সাথে যোগাযোগ করলে মালিকরা কারখানা চিরদিনের…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৯ তম আবর্তনের ইমরান খাঁনকে সভাপতি ও একই বিভাগের ৫০ তম আবর্তনের বোরহান উদ্দীন রব্বানীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি ) সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি কামরুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক তানভীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন তৌহিদ জিসান, প্রজ্ঞা বড়ুয়া, আফসানা সাইদ রিবা, সাকিবুজ্জমান আকাশ। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বহ্নি দেবনাথ সাংগঠনিক সম্পাদক পদে তানভীর মোর্শেদ তানিম এবং সহ সাংগঠনিক সম্পাদক পদে এজাজুল হাসান, ছেন মং,…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। তারুণ্যের উৎসব ২০২৫ এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা ফিতা কেটে এই বইমেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা বলেন, বই মানুষের আলোর দিগন্ত উন্মোচন করে। শিক্ষার্থীদের বই মুখি করা ও বিভিন্ন বিদ্যা সম্পর্কে তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করার জন্য বই পড়ার বিকল্প নেই। তিনি আরো বলেন, বই শিক্ষার্থীদের মাঝে আলোড়ন সৃষ্টি করে, এই…
স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় বিএডিসি’র অবৈধ কমিটি ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ও সার ডিলার এসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুর দুই টায় শহরের বই পট্টি হোটেল আয়োজনে লিখিত বক্তব্যে বিএডিসি’র নওগাঁ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা শাখার ০১ (ডিসেম্বর) দাখিলকৃত কমিটি কো-অপ্ট সদস্য করার দাবি এবং ০৭ (জানুয়ারি) অনুষ্ঠিত অবৈধ কমিটি বিলুপ্ত করে পুনরায় বৈধ কমিটিকে ঘোষনা করার দাবি করে তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ও জেলা প্রশাসক কে বৈধ কমিটি কে প্রাধান্য দেওয়ার দাবি জানায়। সাধারণ সম্পাদক হুদা রেজাউন্নবী বলেন, আমরা বিএডিসির বীজ ও সার ডিলার এসোসিয়েশনের নওগাঁ জেলার…
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ প্রথম দিকে লোক সমাগম না হলেও সময় বাড়ার সাথে সাথে আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় বেড়েছে ক্রেতা দর্শনার্থীর সখ্যা। মেলায় দোকান সাজিয়ে বসেছেন রহিম শেখ। তিনি বলেণ, বৈরী আবহাওয়ায় প্রচন্ড শীতের কারণে প্রথম দিকে মানুষ না আসলেও এখন ছুদিও দিনগুলোতে লোকসমাগম লক্ষ্য করা যাচ্ছে। বেচাবিক্রিও বেড়েছে। দিন দিন আরো বাড়বে আশা রাখি। শীত উপেক্ষা করে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার দ্বিতীয় শুক্রবার এমন দৃশ্য খো গেছে। সকাল থেকেই শীত উপেক্ষা করে অনেক ক্রেতা-দর্শনার্থী আসতে শুরু করেছেন। ঘুরে দেখছেন মেলা প্রাঙ্গণ।শুক্রবার ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) অনুষ্ঠিত ২৯তম…
হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রীয় অর্থে পরিচালিত হয়। এখানে একজন কৃষক, দিনমজুর এমন কি একজন ভিক্ষুকও একটা চানাচুরের প্যাকেট কিনলে তার ভ্যাটের টাকায় চলে বিশ্ববিদ্যালয়গুলো। আমার ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো সুচারুরূপে সম্পন্ন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। দুই বছর পর নতুন ট্রেজারার পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। নবনিযুক্ত ট্রেজারার হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমি প্রথমেই সৃষ্টিকর্তার…
আন্তর্জাতিক ডেস্ক বিশ্বের কনিষ্ঠতম নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই ইসলামাবাদে দুদিনব্যাপী নারী শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে পাকিস্তানে আসছেন। দেশটির শিক্ষা সচিব মহিউদ্দিন আহমদ ওয়ানি জানিয়েছেন, ১১ এবং ১২ জানুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেওয়া শেষে তিনি দেশে ফিরে যাবেন। ‘মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক এ সম্মেলনের লক্ষ্য মুসলিম সমাজে মেয়েদের শিক্ষার উন্নয়নের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরা, আলোচনা উৎসাহিত করা এবং কার্যকর সমাধান খুঁজে বের করা। সরকারি বিবৃতি অনুযায়ী, এ সম্মেলন উচ্চ পর্যায়ের আলোচনা এবং সহযোগিতার জন্য একটি আদর্শ মঞ্চ গড়ে দেবে। উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তিনি তার বক্তব্যে…
নিজস্ব প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান পাওয়া গেছে। ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ বিষয়টি জানিয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে নিহত অশনাক্ত ছয়টি মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণঅভ্যুত্থানে বিষয়ক বিশেষ সেল। সেলের একটি দল এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ছয়টি লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে। মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল…