Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক ব্যাংকে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে ডলারের কোনো সংকট নেই এবং গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। পাশাপাশি রপ্তানি প্রায় ১৭ শতাংশ বেড়েছে। ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই। বুধবার (০৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, প্রথমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে তা স্বীকার করে নেওয়া দরকার ছিল। তা আমরা করেছি। সেটা দূর করতে…

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ। গাংনী মেহেরপুর। অবশেষে আইনি প্রক্রিয়া শেষে ১৭ দিন পর গ্রামে ফিরেছে পরিবারের উপর অভিমান করে গলায় ফাঁ’স দিয়ে আত্ম*হত্যা করা মেহেরপুরের গাংনী উপজেলার মালয়েশিয়া প্রবাসী যুবক উজ্জ্বল হোসেনের মরদেহ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার জুগিন্দা গ্রামে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। সোমবার (৬ জানুয়ারি) সকালের দিকে মালয়েশিয়া থেকে ছেড়ে আসা ঢাকা-গামী একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মর’দেহ পৌঁছায়। সকল কার্যক্রম শেষে উজ্জ্বল হোসেনের পরিবারের কাছে মরদেহের কফিনটি হস্তান্তর করা হয়। এর আগে গত ২০ ডিসেম্বর ২০২৪ সালে পরিবারের উপর অভিমান করে গলায় ফাঁ’স দিয়ে…

Read More

মোঃ সেলিম রেজা  উপজেলা  প্রতিনিধিঃ গাংনী মেহেরপুর।  ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা একটি চেক ডিজঅনার মামলায় জামিন আদালতে হাজিরা দিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দায়েরকৃত সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় গ্রেফতার হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সহিদ সরফরাজ হোসেন মৃদুল। মঙ্গলবার ৭ জানুয়ারি মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মৃদুল কে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবুল কালাম। তিনি বলেন, এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার। তিনি বলেন, পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অফিসের…

Read More

রাবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের অদূরে বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা যুবদল কেন্দ্রী সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়নের দরুন ফুটানি বাজার এলাকায় টাঙ্গাইল জেলা জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদ এ শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, আব্দুল্লাহেল কাফী সাহেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, ছাত্রদল নেতা তানভীর হাসান রুবেল,…

Read More

ইবি সংবাদদাতা: সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফেলানি হত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘আজকের এই দিনে, ফেলানী তোমার মনে পড়ে’, ‘ফেলানীর রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ভারতীয় আগ্রাসন, বন্ধ করো করতে হবে’ ও ‘দিয়েছিতো রক্ত, আরো দিবো রক্ত’সহ বিভিন্ন শ্লোগান দেয়। সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ২০১১ সালে ভারতীয় বাহিনী ফেলানীকে হত্যা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ঘাটাইলের লোকেরপাড়া,আনেহলা, জামুয়িরা ও দিঘলকান্দি ইউনিয়ন পরিষদে আয়োজনে ৭ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলাম কর্মশালা গুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি আগামীর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উদীয়মান শক্তিকে এগিয়ে আসার আহবান জানান। উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও ৪নং লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপসী শীল এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন লোকের পাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাকের হোসেন খান, ৬ বার নির্বাচিত ইউপি সদস্য ফজলুর রহমান তালুকদার, সিনিয়র সাংবাদিক…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত, সহকারী প্রোগ্রামার চন্দন রায়, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শিমুল বড়ালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবিন্দ।

Read More

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি) নাটোরের বড়াইগ্রামে সিনিয়র আইনজীবী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। গত সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার দিয়াড়গারফা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লা এর সন্তান। তিনি দীর্ঘদিন ধরে যক্ষা ও লিভার জন্ডিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১০টায় নাটোর কোর্ট চত্বরে প্রথম জানাজা ও বাদ যোহর উপজেলার দিয়ারগাড়ফা ডিকে কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব…

Read More