Author: admin

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির সদর উপজেলার বাউকাঠি বাজারের সুবেদ হাওলাদার (২৮) নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান।নিহত ব্যবসায়ী সুবেদ হাওলাদার (২৮) উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে।দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে সুদেব বাউকাঠি বাজারে তার মোবাইলের দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। পথে রামপুর জোড়াপোল…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের ঝালকাঠি জেলা কমিটি মনোনয়ন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি করা হয়েছে এম. সায়েমকে  এবং সেক্রেটারি করা হয়েছে মুহা. এনামুল হাসান কে।নবগঠিত কমিটি সম্পর্কে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঝালকাঠি জেলার ফেইসবুক পেইজের এক বার্তায় এ তথ্য জানানো হয়।মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শহরের ঝালকাঠি সরকারি কলেজ মোড়স্থ সংগঠনের জেলা কার্যালয়ে এ কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়।এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি  ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঝালকাঠি  জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। প্রধান মেহমান ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ। বিশেষ অতিথি  ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সাকিব রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেনসাবেক জেলা সভাপতিবৃন্দ ও…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই তারুন্যের উৎসব ২০২৫ এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জানুয়ারী বিকেল ৩:৩০ মিনিটে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ। এসময়গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা: কানিজ সাবিহা,,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিচালক শাহ নেওয়াজ,বিআরটিএর সহকারী পরিচালক রবিউল ইসলামসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় অংশ গ্রহণ করেন গাইবান্ধা জেলা ফুটবল একাদশ…

Read More

তালতলী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে দাবি করা চাঁদার টাকা না পাওয়ায় ইউসুফ সরদার নামের এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার (৭জানুয়ারি) সকালে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় সন্ত্রাসীরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সময় স্থানীয় ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করতো স্থানীয় ফরাজীরা। স্বৈরাচার সরকার পতনের পর এসব আওয়ামী পন্থী চাঁদাবাজ ফরাজীরা গা ঢাকা দিয়েছিল। হঠাৎ কয়েকদিন পূর্বে তারা এলাকায় ফিরে এসে আবারও চাদাঁ দাবি করে। ফকিরহাট বাজারের মৎস্য ব্যবসায়ী বিএনপি কর্মী ইউসুফ সরদারনেতৃত্বে ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করে এতে ক্ষিপ্ত হয়…

Read More

আন্তর্জাতিক ডেস্ক চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। এখন পর্যন্ত ১২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে। এ ছাড়া বৈরী আবহাওয়ায় চাপা পড়াদের জীবিত থাকা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হিমালয়ের পাদদেশে একটি শক্তিশালী ভূমিকম্পে আটকে পড়া ৪০০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। চীনা কর্মকর্তারা বলেছেন, ৩০ হাজারের বেশি বাসিন্দাকে ক্ষতিগ্রস্ত ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বেঁচে থাকাদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো বিরতিহীন অভিযান চলছে। মঙ্গলবারের ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জিজাং অঞ্চলে। এখানে কম্পনের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির ‘ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)’ শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তবে তাদের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিতও জানাননি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিজস্ব কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলেছে, ফরেন রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসে আসা আবেদনে পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এই সুবিধা দেওয়া হয়েছে। এর আগেও এফআরআরওর মাধ্যমেই শেখ হাসিনাকে ভারতে থাকার বৈধতা দেওয়া হয়। দেশটিতে…

Read More

স্পোর্টস ডেস্ক বিপিএলের একাদশ আসরের আজকের প্রথম ম্যাচটি ছিল টেবিল টপার এবং সবার শেষ দলের। সাধারণত শীর্ষ দলের সাথে সবচেয়ে নিচের দলের খেলা হলে যা হয় তাই হয়েছে আজকের ম্যাচে। টেবিল টপার রংপুর রাইডার্স এর কাছে পাত্তাই পায়নি ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। এতে টানা পঞ্চম জয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করল নুরুল হাসান সোহানের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-২৫-এর ১১তম ম্যাচে রংপুর রাইডার্স এক সহজ জয়ে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে পরাজিত করেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে রংপুর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস মাত্র ১৬.৩ ওভারে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৭ জানুয়ারি) খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি। আমরা দুটি সময় বেঁধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে যুবদল নেতা রিয়াজ শিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১ টায় পিটিআই সড়কের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসরা পালিয়ে গেলেও তাদের প্রেতারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ভর করে আছেন, যার কারণে বিভিন্ন মামলায় রিয়াজ শিকদারকে আসামি করা হচ্ছে, আমরা অবিলম্বে রিয়াজ শিকদারের নিঃস্বার্থ মুক্তি চাই, গত ১৫ বছর জেল জুলুম হামলা মামলা শিকার এই রিয়াজ সিকদার, মুক্তি না দেওয়া হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের পল্লী উন্নয়ন…

Read More

উপজেলা প্রতিনিধি গাংনী। মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার সাহারবাটি-গাঁড়াডোব সড়কের মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের সর্দার পাড়ার বাবর আলীর ছেলে মতিয়ার রহমান (৪০) ও মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান সোমবার (৬ জানুয়ারী) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাহারবাটি-গাঁড়াডোব সড়কের রাইসমিল এলাকা দিয়ে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তিন বাহিনীর সদস্যরা…

Read More