Author: admin

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সুদে ঋণ নিয়ে বিপাকে পড়েছে একটি হিন্দু পরিবার। ৭০ হাজার টাকা নিয়ে ৫ লাখ টাকা দিয়েও ঋণ শোধ হয়নি। একই সাথে ২৫ কাঠা জমি ভোগ দখল করে রেখেছেন। এখন সেই জমি লিখে দেওয়ার জন্য মারধর এবং নানাভাবে হুমকি ধামকিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন। লিখত অভিযোগে কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের শ্রী সুফলের স্ত্রী ভক্তি বিশ্বাস নামে এক নারী জানান, একই গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে ইভন ও আদিল উদ্দীন মন্ডলের ছেলে জাহিদ এলাকার সুদখোর…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে আজ সোমবার ৬ই জানুয়ারী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ঝালকাঠি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২০২৫ সেশনের ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন  মোঃ ওয়ালি উল্লাহ সরদার,সাধারণ সম্পাদক -মোঃ ওয়ালী উল্লাহ।এছাড়া সহ-সভাপতি পদেএম. আমিনুল ইসলাম,  আল কাসিম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ এছহাক বিন আব্দুল আউয়াল, প্রশিক্ষণ সম্পাদক  ঈসা আল মারুফ, দাওয়াহ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক সৈয়দ আলী হোসেন, প্রকাশনা ও দফতর সম্পাদক, মোঃ মুছা সরদার, অর্থ কল্যাণ সম্পাদক মোঃ মারেফাতুল্লাহ,বিশ্ববিদ্যালয় সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, কওমী মাদ্রাসা সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মুয়াজ,আলিয়া মাদ্রাসা সম্পাদক এম হাসান মাহমুদ,…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কেক কেটে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী (৩৬) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়। এর আগে গত ৫ জানুয়ারি রোববার রাতে হাসান আলী পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাসান আলী উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। তিনি ছাত্রলীগের সমর্থক। জানা গেছে, গত শনিবার ৪ জানুয়ারি নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এবং তা ভিডিও ফেসবুকে পোস্ট করে। যা ভাইরাল হয়। এ…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে যুবদল নেতা রিয়াজ শিকদারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১ টায় পিটিআই সড়কের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসরা পালিয়ে গেলেও তাদের প্রেতারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ভর করে আছেন, যার কারণে বিভিন্ন মামলায় রিয়াজ শিকদারকে আসামি করা হচ্ছে, আমরা অবিলম্বে রিয়াজ শিকদারের নিঃস্বার্থ মুক্তি চাই, গত ১৫ বছর জেল জুলুম হামলা মামলা শিকার এই রিয়াজ সিকদার, মুক্তি না দেওয়া হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের পল্লী উন্নয়ন…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের অন্যতম প্রেসক্লাব ‘মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ’-এর কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের হল রুমে সাধারণ সভা ও বিকেল ৩ টার সময় নির্বাচন অনুষ্ঠিত হয়। মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের প্রথম বারের মতো সরাসরি নির্বাচনে সভাপতি পদে আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: ফেরদৌস সিহানুক শান্ত ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো: বদিউজ্জামান রাজাবাবু নির্বাচিত করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক চাঁপাই সংবাদ এর সম্পাদক ডিএম কপোত নবী, সহ সভাপতি পদে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর একান্ত উদ্যোগে গরীব অসহায়,দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জনগণের কল্যাণে নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ৬ই জানুয়ারী সোমবার দুপুরে প্রতি বছরের ন্যায় এবারও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন মিলিত গাইবান্ধা আর্মি ক্যাম্পে এ শীতবস্ত্র বিতরণ করেন। ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে জেলার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরীব ও দুস্থ শীতার্থদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শীতবস্ত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ রোববার সম্পন্ন হয়েছে। নির্বাচনে বেসরকারী ফলাফলে সভাপতি পদে শফিকুর রহমান রিংকু ও জাহিদুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক ও ইমরান হোসেন সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।নির্বাচনের প্রিজাইডিং অফিসার রাইনুল ইসলাম জানান,রোববার চিনিকলের অভ্যন্তরে মাধ্যমিক স্কুল ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতিকে শফিকুর রহমান রিংকু ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি আতিয়ার রহমান পেয়েছেন ১৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে খেজুরগাছ প্রতিকে জাহিদুল ইমলাম জাহিদ ৩৭১ ভোট পেয়ে…

Read More

মোঃ সেলিম রজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। মেহেরপুর শেখপাড়া ৪ নংওয়ার্ড যুব সমাজের উদ্যোগে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর শহরের শেখ পাড়ায় নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়,পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফজলু খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, পৌর যুবদলের সদস্য সচিব আহমেদ রনি প্রমূখ, পরে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে রোববার গাইবান্ধা জেলা শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ‘আদিবাসী’ সাঁওতাল ও বাঙালীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, এএলআরডি এবং জনউদ্যোগ গাইবান্ধার আয়োজন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্‌বায়ক ডা. ফিলিমন বাস্কের…

Read More

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক একসাথে গড়ি সমৃদ্ধ শিক্ষা ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ জানুয়ারি সোমবার দুপুরে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালকবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম উদ্দিন তোহা, ছাত্র অভিভাবক নুরুল আমিন মাস্টার, ছাত্র অভিভাবক সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী…

Read More