Author: admin

বরগুনা প্রতিনিধি বেতাগীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তার কয়েক হাজার ইট চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও এক বিএনপি নেতার বিরুদ্ধে। চুরির সঙ্গে সম্পৃক্ত থাকায় সংশ্লিষ্ট ইউপি সদস্য মাসুদ আলম মৃধাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। তবে ঘটনার পর এলাকা থেকে লাপাত্তা উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান। স্থানীয়রা বলেন, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ইউপি কার্যালয় এলাকায় রাস্তার পুরাতন ইট চুরি করে বিক্রির সময় এলাকাবাসী দুইজনকে হাতেনাতে আটক করেন। বিষয়টি জানাজানি হলে এলাকা থেকে সটকে পড়েন বিএনপি নেতা সিদ্দিক। এ ঘটনায় হোসনাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শৈলেন চন্দ্র রায় বাদী হয়ে চারজনের বিরুদ্ধে…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনার খাকদোন নদীর দুইপাড়ের উপকূলীয় মানুষদের প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে ম্যানগ্রোভ বন। তবে বর্তমানে বনের ঘনত্ব হ্রাস পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বন রক্ষকদের মধ্যে সন্দেহ হচ্ছে বনবিভাগের কর্মকর্তারা বন নিধনে ভুক্তভোগী হয়ে উঠছেন। স্থানীয়রা বলেন, বনবিভাগের নাকের ডগা থেকে গাছ চুরি হচ্ছে। সাংবাদিকদের উপস্থিতি এড়িয়ে গাছ কাটা হয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে গাছকাটার সরঞ্জাম ফেলে নির্বাসিত হন নিধনকারীরা। বনবিভাগের কর্মকর্তাদের না পেয়ে মুঠোফোনে কল করেও পাওয়া না গেলেও জানা যায়, এই কর্মকর্তারা দিনব্যাপী অফিস ছাড়িয়ে মাঠে কাজ করেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্যরা বলেন, ‘গাছ কাটা তো দুই এক মিনিটের ব্যাপার না, গাছ কাটতে…

Read More

সংবাদদাতা নিকলী কিশোরগঞ্জ গতকাল রবিবার ০৫/০১/২০২৫ইং তারিখে রাত ৮:০০ঘটিকায়, বাংলাদেশ জাতীয়তাবাদ দলের কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত নিকলী উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ হাবিবুর রহমানকে সভাপতি ও আবদুল আলীকে সাধারণ সম্পাদক করে নব গঠিত কমিটি গঠন করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব এড্যাভোকেট বদরুল মোমেন মিঠু। বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাবু তাপস সাহা অপু, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার সেলিম, যুগ্ন আহ্বায়ক ডাঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মানিক, জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি মোঃ নজরুল ইসলাম মেম্বার ও সাধারণ সম্পাদক কামরুল…

Read More

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পত্নীতলা উপজেলার দুই নেতাকে সাময়িক বহিষ্কারের পর এবার নওগাঁর মহাদেবপুর উপজেলার দুই নেতা ও এক সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মতিন মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে এবং দলের কেন্দ্র থেকে দেওয়া নির্দেশ ও সিদ্ধান্তকে অবমাননা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ও রাইগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন মানিক এবং ১নং ওয়ার্ড কমিটির সাবেক সদস্য আব্দুল মান্নানকে দলের প্রাথমিক…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে আবারো অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সোমবার (৬ জানুয়ারি ) সকালে উপজেলার পূর্বাচল ৫ নং সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগে, গত কয়েকদিন ধরেই পূর্বাচল থেকে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। পূর্বাচল অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার সকাল ৮ টার দিকে পূর্বাচল উপশহর ৫ নং সেক্টর গুতিয়াব এলাকায় গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ডিবি কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৬ জানুয়ারি) সকালে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের দেশের সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। এ ছাড়া আরাকান আর্মি ও মিয়ানমার সরকার দুই গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনভাবে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না। সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে, তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,…

Read More

বাকৃবি প্রতিনিধি জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের নবীনবরণ, সাংস্কৃতিক সন্ধ্যা এবং বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় হলের সামনের মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করে হল প্রশাসন। নবীনদের বরণ উপলক্ষে হলের বাগানে আলো দিয়েও সাজানো হয়েছে। শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলামের সভাপতিত্বে এবং হাউজ টিউটর জেনারেল সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মিজানুর রহমান, এনএসি গ্রুপের বাংলাদেশ হেড অব বিজনেস আবুল হাসান মোস্তফা কামাল…

Read More

টেকনাফ( কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ পাহাড়ে এক বন্য মা হাতি বাচ্চা প্রসব করার সময় মা হাতি’র মৃত্যু হয়েছে। পরে একটি হাতি বাচ্চা (শাবক) বন বিভাগের সদস্যরা উদ্ধার করেন। আজ রবিবার ( ৫ জানুয়ারি) বিকালের দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে হাতির বাচ্চা শাবকটা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী। তিনি জানান,স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসব করার সময় মা হাতি’র মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে রবিবার বিকালে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা…

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) বিকেল ৪টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রীতম সাহার সভাপতিত্বে সভায় উপস্থিৎ ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) শামসুল আরলম সোনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হোসনে মোবারক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিৎ ছিলেন।

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। সবার আগে বাংলাদেশ, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন”” বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে পৌর, সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি। রবিবার সকাল এগারোটার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিদ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়, এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পৌর…

Read More