- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি: হতদরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালীর দুমকী উপজেলার সমন্বয়কেরা। রবিবার(৫ জানুয়ারী) বেলা ১টায় উপজেলার আনন্দ বাজার এলাকায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুমকী উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুমকী উপজেলার সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দুমকী উপজেলার সমন্বয়ক মোঃ আমিনুল ইসলাম ইফতি, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র ছাত্রীরাও উপস্থিত থেকে অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগীতা করেন। এসময় ৬০ জন শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা প্রতিনিধি: জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে রবিবার (৫ জানুয়ারি ) দুপুরে পিরোজপুর সদর থানায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান । এছাড়া সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সোবাহান এবং ইন্সপেক্টর তদন্ত তরিকুল ইসলাম, সদর থানার সেকেন্ড অফিসার মোল্লা রমিজ জাহান জুম্মা, এসআই মাজাহার প্রমুখ। এছাড়া সচেতন নাগরিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতিতে বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ জানুয়ারি) বিকালে কালিহাতি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বিয়াইল বিলে অবৈধ বাংলা ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসাইন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসাইন বলেন,আমাদের এই বাংলা ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। আজকে অভিযানে ৬ হাজার ফুট পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে নবীনবরণ আয়োজন করেছে ভেটেরিনারি অনুষদ। জানা যায়, এ বছর প্রায় একশ আশি জন শিক্ষার্থীসহ বিশ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভ‚ঁইয়া। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের পরিচয় পর্ব শেষে ভেটেরিনারি অনুষদের ভবন, পাঠদান পদ্ধতি ও সকল বিভাগ নিয়ে…
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি :শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরেও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, বরিশাল এ ভিডিপি দিবস পালিত হয়েছে।১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা প্রদান করে এবং সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব (সড়ক নিরাপত্তা, নির্বাচন, দুর্গাপূজা ইত্যাদি) পালন করে ভিডিপি সদস্যরা জনমনে আস্থার জায়গা করে নিয়েছেন।রবিবার (৫ জানুয়ারি)জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বরিশাল এ ০৯৩০ ঘটিকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভিডিপি দিবস এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল এর জেলা কমান্ড্যান্ট…
বেনাপোল প্রতিনিধি: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বেলা ১২ টায় বেনাপোল কাস্টমসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:আয়ুব হোসেন পক্ষীর সঞ্চালনায় বেনাপোলে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশ নেন।ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, যখনি গণমাধ্যমকর্মী নীতি,নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তখনি কালো শক্তির শিকার হয়েছেন। সত্য,ন্যায়,ব্স্তূনিষ্ঠ ও নির্ভীক সংবাদ প্রকাশ করতে গিয়ে সারা বাংলাদেশে সাংবাদিকরা আগেও হামলা- মামলার স্বিকার হয়েছে এখনও হচ্ছে।প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বেনাপোলের সাংবাদিকরা বলেন,আগামী ৩দিনের মধ্যে…
টেকনাফ ( কক্সবাজার)। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্য বাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হ্নীলা আল জামেয়া আল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা কে বরণ করতে দুইশতাধিক মটরসাইকেল শোভাযাত্রার বহর নিয়ে এগিয়ে গেছেন মাদ্রাসার প্রাক্তন ছাত্রপরিষদ। ৫ জানুয়ারী ২০২৫ইং সকাল সাড়ে ৯ টারদিকে মাদ্রাসার প্রাক্তন ছাত্রপরিষদের ব্যানারে ২ শতাধিক প্রাক্তন ছাত্র মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আল্লামা ওবায়দুল্লাহ হামজা কে বরণ করে নিয়ে আসতে হ্নীলা থেকে টেকনাফ উপজেলার শেষ সীমানা পালংখালী পর্যন্ত যায়। উল্লেখ্য আল্লামা ওবায়দুল্লাহ হামজা হ্নীলা আল জামেয়া আল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসায় প্রধান পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসায় যোগদান উপলক্ষে চট্টগ্রাম থেকে…
রাজবাড়ী রাজবাড়ীর বসন্তপুর রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান জানান, ধারণা করা হচ্ছে ওই নারী রাস্তায় ঘুরে বেড়ানো পাগল। রাতে রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ার পর ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় হোমিও চিকিৎসক জিয়াউর রহমান বাটলার জানান, ভোরে তিনি ফজরের নামাজ শেষ করে বসন্তপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে আসেন। এসময় প্ল্যাটফর্মের সামনে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। আনুমানিক…
ঝালকাঠি প্রতিনিধিঃ’সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে সাড়া দেশের সাথে ঝালকাঠিতেও পালিত হলো ভিডিপি দিবস-২০২৫।রোববার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বেলুন ও পতাকা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ।দিবস উদ্বাধন শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিন করে ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে গ্রাম প্রতিরক্ষার বাহিনীর (ভিডিপি) সদস্যদের দিনব্যাপি সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।সকল অনুষ্ঠানমালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আনসার…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় হিফজুল কুরআন ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।তালগাছিয়া দরবার শরীফের পীর সাহেব মুফতী নূরুল্লাহ্ আশরাফীর সভাপতিত্বেআলহাজ্ব আরিফ হোসেন ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করেন। আজ সকালে উপজেলার শৌলজালিয়ায় ফাউন্ডেশনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আযানে ৫৬ জন, হিফজুল কুরআনে ৭০ জন, নূরানী শিক্ষার্থী ২৪০ জন সহ মোট ৩৬৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে ফাউন্ডেশনর প্রতিষ্ঠাতা মোঃ আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলার বিভিন্ন জামে মসজিদের ৮৫ জন ইমামকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জামায়েতে ইসলামী বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার আমির মাস্টার মোঃ…