- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবু হানিফ নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শাহিন মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে আহতের স্বজনেরা। শনিবার (০৪ জানুয়ারি) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু হানিফ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার লিয়াকত আলীর ছেলে শাহিন মিয়ার সাথে একই ইউনিয়নের লাভরাপাড়া এলাকার আবু হানিফের সাথে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে শাহিন মিয়া ও তার লোকজন আবু হানিফকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় আবু হানিফের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে…
মেহেরপুরে ভৈরব নদী থেকে সদ্য ভুমিষ্ট এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২ টায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হিতিমপাড়া এলাকার ভৈরব নদী থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, ভৈরব নদীতে সদ্য ভুমিষ্ট এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে গ্রামের লোকজন উদ্ধার করে নদীপাড়ে নিয়ে আসে এরপর পুলিশকে খবর দেয়া হয়। তাদের ধারনা সদ্য ভুমিষ্ট এক নবজাতক অবৈধ সন্তান লোকলজ্জার ভয়ে কেউ নদীতে ফেলে দিতে পারে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন বলেন, সদ্য ভুমিষ্ট এক নবজাতকের মরদেহ ভৈরব নদীর পাড়ে রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মর্গে নেয়া হয়েছে।…
মেহেরপুরের গাংনীতে যুবদলের ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পৌর যুবদলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম (বিপ্লব) কে সকল স্তরের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার ২রা জানুয়ারী সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি কোনো থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কক্ষে প্রবেশ করতে সাধারণত অনুমতির প্রয়োজন হয় সর্বসাধারণের। সাধারণ মানুষ সরাসরি ওসির রুমে ঢুকে তার সঙ্গে কথা বলবেন, সচরাচর এটা খুব একটা দেখা যায় না। ব্যতিক্রম চিত্র দেখা গেল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়।সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তা। বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীনের কথা। সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে ওসি মোঃ রইস উদ্দীন ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হচ্ছে। ইতোমধ্যে জনসাধারণের জন্য সেবার মান বৃদ্ধি করে ও সদাচরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। প্রথাগতভাবে থানায় ওসির কক্ষে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় সাধারণ মানুষের।…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিল নিষিদ্ধ জেলা ছাত্রলীগ কয়েকজন নেতাকর্মী। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় টাঙ্গাইলে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচিপালন করে। শহরের নিরালার মোড়ে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। মিছিলটি নিরালারমোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায়। এর আগেআওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় সংগঠনের নেতাকর্মীরা। ‘জয় বাংলা’স্লোগান দিয়ে মিছিল বের করলেও বেশিক্ষণ অবস্থান করতে পারেনি তারা। গেল ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর এই প্রথম জেলায় কোন কর্মসূচি পালন হলো। নিষিদ্ধ সংগঠণের হঠাৎকর্মসূচি পালনে হতবাক সাধারণ মানুষ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেনের বিরুদ্ধে দুই যুবদল নেতাকে মারধর, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের বালুয়া বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মোসাব্বির হোসেন তার প্রভাব খাটিয়ে সকল ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গতকাল (৪ জানুয়ারি) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় শফিকুল ইসলাম বাবু বাদী হয়ে গাইবান্ধা…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাংগাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে স্হায়ী অব্যাহতি দেয়া হয়েছে।২ জানুয়ারি(বৃহস্পতিবার) ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো.মাহফুজুর রহমানের স্বাক্ষরিত আদেশে ওই ১৪ কনস্টেবলকে স্হায়ী অব্যাহতি প্রদান করা হয়।আদেশে বলা হয়েছে,শৃঙ্খলা ভঙ্গের কারনে ২জানুয়ারি বিকেল থেকে তাদেরকে প্রশিক্ষণ থেকে স্হায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। সূত্রে জানা যায়,অব্যাহতি পাওয়া কনস্টেবলগন রাতের মধ্যেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে নিজ নিজ বাড়িতে রওয়ানা হয়েছে।মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়,মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে গত ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের ৭৯৩ জনের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।এদের মধ্যে অসুস্থতার কারনে ৬ জনকে বাদ…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষদের সাথে কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ৪ জানুয়ারি ২০২৪ সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা বিএনপি ও উপজেলা শিক্ষক সমিতি এ সভার আয়োজন করেন। মত বিনিময় সভায় ৫৭ টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও বিএনপির নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ২০০৮ সালের সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সমাজে শিক্ষকতা পেশাই হলো পর উপকারি পেশা, তারা জাতীর সর্ব শ্রেষ্ঠ ব্যক্তি।…
টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ নাফনদীর মোহনায় দিয়ে মায়ানমার থেকে মাদকের চালান প্রবেশকালে কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী সদস্যকে আটক করা হলেও তার মধ্যে একজন মাদক পাচারকারী নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল রাত ১১ টায় মায়ানমার থেকে শাহপরীর দ্বীপ নাফনদী বঙ্গোপসাগরের মোহনায় দিয়ে প্রবেশকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। আটককৃতরা মায়ানমার নাগরিক বলে প্রাথমিকভাবে জানা যায়। শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদে জানা যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার…
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির আঠারো গাছিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ ফারুক মৃধা। ৪ জানুয়ারী শনিবার সকাল এগারোটায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে আঠারোাছিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ ফারুক মৃধা বলেন, গত ৩ জানুয়ারি ২০২৫ ইং তারিখ দৈনিক সমকাল ও কালের কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে ‘দখল নিতে দোকানে তালা বিএনপি নেতার ‘ শীর্ষক শিরোনামসহ বিভিন্ন শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নাই। কতিপয় স্বার্থন্বেষী মহল স্বীয় স্বার্থ…