- নিউইয়র্কে কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
- সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা
- বদলগাছীতে নিজ শয়নকক্ষ থেকে সিফাত ১৫ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বাসাইলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কোটচাঁদপুর পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবকলীগ সদস্য সহ দুইজন গ্রেফতার
- চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ও হয়রানির অভিযোগ এসি ওমর ও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে
- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
Author: admin
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি বর্ণাঢ্য রেলী ও ওয়াকাথন ও মুক্ত আলোচনা সভার মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়। ‘নেই পাশে যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা কার্যালয়ের চত্বর থেকে একটি ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ বিন নুর আলিফ। এ সময় জামায়াতের নায়েবে আমির…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর মেহেরপুরে হারিয়ে যাওয়া ৮১ টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলো মেহেরপুর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। বুধবার (২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মালিকদের হাতে উদ্ধারকৃত মোবাইল গুলো তুলে দেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। এর আগে জেলার তিন থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়। জেলা পুলিশের সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় উদ্ধার করা মোবাইলগুলো আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। হারানো মোবাইলগুলোর মধ্যে সদর থানার ৩৪ টি, গাংনী থানার ৪৫ টি এবং মুজিবনগর থানার ০২ টি সর্বমোট ৮১ টি উদ্ধারকৃত…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর মেহেরপুর জেলার গাংনী উপজেলাতে। বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব জনাব মোঃ আমজাদ হোসেন ও আসাদুজ্জামান বাবলু চেয়ারম্যানের নেতৃত্বে ৮নং ধানখোলা ইউনিয়নের বাহাগুন্দা জুগিন্দা,চিৎলা, আড়পাড়া, জালশুকা থেকে বিশাল মিছিল নিয়ে গণ জমায়েত করেন। তারেক জিয়ার নির্দেশে ৩১ দফা রাষ্ট্র সংস্কার উপলক্ষে রুপরেখা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দুঃসময়ের কান্ডারী আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জনাব মোঃ নুর ইসলাম মিয়া। ও আসাদুজ্জামান বাবলু চেয়ারম্যানের নেতৃত্বে ৮নং ধানখোলা ইউনিয়নের বাহাগুন্দা জুগিন্দা,চিৎলা, আড়পাড়া, জালশুকা থেকে বিশাল মিছিল নিয়ে গণ জমায়েত করেন। তারেক…
খুলনা প্রতিনিধি খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টীম ১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর ত্রাস, সন্ত্রাসীদের গডফাদার (১) নুর আজিম (২৮), পিতা-শানু মহরী, সাং-দক্ষিণ টুটপাড়া ৮/১ মহিরবাড়ী মোড়, ইস্ট সার্কুলার রোড, থানা-খুলনা সদর এবং তার সহযোগী সন্ত্রাসী (২) রিয়াজুল ইসলাম দাদা মিয়া (৩৫), পিতা-বাবুল মাতুব্বর, সাং-গোয়াবাড়িয়া মাতুব্বর বাড়ি, থানা-মোড়েলগঞ্জ, জেলা বাগেরহাট, এ/পি সাং-নিরালা কাশেমনগর, থানা-খুলনা সদর, খুলনাদ্বয়কে গ্রেফতার করেছে। নুর আজিম বাহিনী প্রধান সন্ত্রাসী নুর আজিম এবং তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র-গোলাবারুদ সম্পর্কে তথ্য প্রকাশ করে। তাদের প্রদত্ত তথ্য মোতাবেক মহানগর গোয়েন্দা বিভাগ…
সখিপুর প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর শাখার আয়োজনে ওয়ার্ড ভিত্তিক মতবিনিময় ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান আজাদীসহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস মাহমুদ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সাব্বির হাসান জিহাদ, সহসভাপতি বিল্লাল আহমেদ সিকদার।ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মাওলানা সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। বাংলাদেশ মুজাহিদ কমিটির সখীপুর উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ (পিপিএম)। গ্রেফতারকৃতরা হলো, গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের রইচ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (বিপ্লব) (৩৬), বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার আব্দুল আউয়ালের ছেলে মফিকুল ইসলাম (৩৯) কোদাইলকাটি গ্রামের জামাত আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)। র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ জানান, এ ঘটনায় নিহত আলমগীরের পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায়…
বরগুনা প্রতিনিধি বরগুনা উপজেলার পাথরঘাটায় যুবদল কর্মীকে নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, হত্যাকারীরা কেউই ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য না। যদি প্রমাণ করতে পারলে ৫০ লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান কাশেমী। শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী। লিখিত বক্তব্য তিনি বলেন, ১ জানুয়ারি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় যুবদল নেতা নাসির উদ্দিনকে রগ…
মোঃসেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর। মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, কে মনোনয়ন পাবে, কে নির্বাচন করবে, কে নেতৃত্ব দেবে সে সিদ্ধান্ত আপনাদের। এই বিএনপি আপনাদের বিএনপি, জনগণের বিএনপি। জাভেদ মাসুদ মিল্টনের একার বিএনপি নয়। সুতরাং আপনাদের সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে আগামী দিনের বিএনপি কিভাবে চলবে মেহেরপুরে। তারেক রহমান যে আস্থা এবং বিশ^াস নিয়ে আমাদেরকে আপনাদের সামনে পাঠিয়েছেন সেই আস্থার এতটুকু ব্যতয় ঘটবে না। গ্রাম থেকে শুরু করে জেলা পর্যন্ত প্রত্যেকটি নেতা নির্বাচিত করবেন আপনারা। সেজন্যই আপনারা যারা আগামীতে বিএনপিতে নেতৃত্ব দিতে চান তারা জনগণের কাছে যান। জনগণই ঠিক করে দেবে কে হবে আগামীর নেতা। বৃহস্পতিবার বিকেলে…
পঞ্চগড় প্রতিনিধিঃ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর পক্ষ থেকে পঞ্চগড়ে প্রায় শতাধিক অসহায় দুস্থ্য ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে শীতের কম্বল বিতরন করা হয়েছে। শীত এলেই যেন ছিন্নমূল অসহায়-গরীব ও প্রতিবন্ধী মানুষের কষ্ট দ্বিগুন বেড়ে যায়। শীত থেকে বাঁচতে বিত্তবানরা নানা উপায়ে শীত নিবারন চেষ্টা করেন। কিন্তু ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষরা পড়েন চরম বিপদে। তাই প্রতিবন্ধী, ছিন্নমূল, অসহায়-গরীব শীতার্ত একশ’ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ পঞ্চগড় টিম। মঙ্গলবার (৩১ ডিসেস্বর) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে…
শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে কৃষি ব্যাংকের জাজিরা শাখার ব্যবস্থাপক আনিসুর রহমানের বিরুদ্ধে এক ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়াসহ ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে। এবিষয়ে গত বুধবার (০১ জানুয়ারি) জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামের ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার রবিউল ইসলাম জাকির। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন। অভিযোগ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে জাজিরা উপজেলার পালেরচর বাজার সংলগ্ন পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের কাজ করছে মের্সাস আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সেখানে প্রতিষ্ঠানটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন…